IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> নগর-গ্রাম >> পত্নীতলায় ১৩৩/৩২ কেভি উপকেন্দ্রের নির্মাণ কাজের উদ্বোধন

পত্নীতলায় ১৩৩/৩২ কেভি উপকেন্দ্রের নির্মাণ কাজের উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক,পত্নীতলা : নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর ইউনিয়নের কাঞ্চন এলাকায় পিজিসিবি লিমিটেডের পত্নীতলা ১৩২/৩৩ কেভি উপকেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে এ নির্মাণ কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার।

উপজেলা নির্বাহী অফিসার লিটন সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, পত্নীতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফফার, পিজিসিবি’র ব্যবস্থাপনা পরিচালক গোলাম কিবরিয়া, পাওয়ার গ্রীড নেটওয়ার্ক ষ্ট্রেনথেনিং প্রকল্পের প্রধান প্রকৌশলী শফিউল্লাহ, সিসিসিই লিমিটেড এর ভাইস প্রেসিডেন্ট মি: চুগংসেং, কান্ট্রি ডিরেক্টর মিঃ ডি কে এমফজলুলহক, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জি এম নুরুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনোজ কুমারসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও সুধিজনরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০৩০ সালের মধ্যে ৪০ হাজার মেগাওয়াট বিদ্যুৎসঞ্চালনের লক্ষ্যে বাংলাদেশ ও চীন সরকারের যৌথ অর্থায়নে পাওয়ার গ্রীড নেটওয়ার্ক ষ্ট্রেনদিনিং প্রজেক্ট বাস্তবায়ন করা হচ্ছে। এই প্রকল্পের অংশ হিসাবে পত্নীতলায় ১৩২/৩৩ কেভিগ্রীড উপকেন্দ্র বাস্তবায়ন করা হচ্ছে। এই উপকেন্দ্রে ১৩২/৩৩ কেভি ৫০/৭৫ এমভিএ ক্ষমতার ৩টি ট্রান্সফরমার স্থাপন করা হবে এবং পত্নীতলা-জয়পুরহাট ১৩২ কেভি সঞ্চালন লাইন নির্মাণ করা হবে। এর মাধ্যমে ভোল্টেজ সমস্যা নিরসন হবে, বিদ্যুতের চাহিদা পুরণ হবে এবং সিস্টেম লস হ্রাস পাবে। ট্রান্সফরমার ক্যাপাসিটি ২৬০৬৭ এমভিএ বৃদ্ধি পাবে এবং ৪০০ কেভি, ২৩০ কেভিএবং ১৩২ কেভি ভোল্টেজ লেভেলের ৯৮৯.৭০ কিঃমিঃ সঞ্চালন লাইন সিস্টেমে যোগ হবে।

এলাকবাসীর দীর্ঘ দিনের দাবি ছিল পত্নীতলায় একটি সাব স্টেশন হবে আজ নির্মাণ কাজের উদ্বোধনের মধ্যে দিয়ে সে দাবি আজ পূরণ হচ্ছে। এ উপকেন্দ্র চালু হলে বিদ্যুৎতের বৈষম্য দূর হবে লোডশেডিং এবং ভোগান্তি থেকে বাঁচবে। এছাড়া কলকারখানা ও কৃষির উন্নয়ন বৃদ্ধি পাবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31