IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহাম
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> জামাইয়ের বিরুদ্ধে শাশুড়ীকে নিয়ে পালানোর অভিযোগ

জামাইয়ের বিরুদ্ধে শাশুড়ীকে নিয়ে পালানোর অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, লালমনিরহাট : লালমনিরহাটে হাতীবান্ধা উপজেলায় শাশুড়িকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে । এ ঘটনায় মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) দুপুরে হাতীবান্ধা থানায় জামাইয়ের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ে করেছেন শ্বশুর নাছির উদ্দিন (৫১)।

অভিযুক্ত জামাই এমদাদুল ইসলাম এনদা (৩৫) উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের রমনীগঞ্জ গ্রামে তরিফ উদ্দিনের ছেলে। তিনি বড়খাতা বাজারের হাজী জামে মসজিদ এলাকার অটোরিকশা পার্সের ব্যবসা করেন।

স্থানীয়রা জানায়, প্রায় দেড় বছর আগে নীলফামারীর ডিমলা উপজেলার উত্তর সোনা খুলি গ্রামের নাছির উদ্দিনের মেয়ে নাজনীন বেগম (২২) এর সাথে বিয়ে হয় অভিযুক্ত এনদার সাথে। বিয়ের পর জামাই-শাশুড়ির মধ্যে সম্পর্ক তৈরি হয় । প্রতিনিয়তই শাশুড়ী তার জামাইয়ের বাড়িতে বেড়াতে আসতেন। এক পর্যায়ে তাদের মধ্যে সম্পর্ক গভীর হতে থাকে । বিষয়টি নজরে আসে স্ত্রী নাজনীনের। এ নিয়ে স্বামীর সঙ্গে প্রায় ঝগড়া হতো তার। এ নিয়ে একদিন নাজনীনকে মারধর করে ঘরে তালাবদ্ধ করে রাখেন এনদা। এমতাবস্থায় নাজনীন ঘরের বেড়া ভেঙে পালিয়ে আশ্রয় নেন হাতীবান্ধা উপজেলার সিন্দুর্না ইউনিয়নের এক বাড়িতে। সেখান থেকে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন নাজনীন। এর মধ্যে গত ২১ জানুয়ারি এনদা তার শাশুড়িকে নিয়ে পালিয়ে যায় বলে থানায় অভিযোগ করেন তার শ্বশুর।

এ ব্যাপারে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম জানান, অভিযোগ পেয়ে আমি একজন অফিসারকে ঘটনার তদন্তে পাঠিয়েছি। তদন্ত করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31