IMG-LOGO

শুক্রবার, ২৮ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
অবৈধভাবে ধানী জমির মাটি কাটায় দুইজনকে বিনাশ্রম কারাদণ্ডরাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার ঐতিহ্য ফিরিয়েআনতে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি‘খাদ্যগুদামে নয়ছয় হলে ছাড় নয়, সিন্ডিকেটও রেহাই পাবে না’সৌদির আগুনে নিহত বাগমারার শ্যামলের দাফন সম্পন্ন, স্বজনদের আহাজারিনেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা: চীনের উদ্ধারকাজ স্থগিতনিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষকচাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে গোসল করতে গিয়ে ৫ কিশোরীর মৃত্যুপুঠিয়ায় সার ও কীটনাশক ব্যবসায়ী ১৫ হাজার টাকা অর্থদণ্ডদেশ ও জাতির কল্যাণে তোমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে : এমপি মোশারফ হোসেনবাগমারায় সংরক্ষিত নারী এমপির ডিও লেটার প্রত্যাখ্যান করে এলাকাবাসীর সংবাদ সম্মেলনতানোরে আনসার কমান্ডারের উদ্যোগে গাছের চারা বিতরণসিংড়ায় ৬৯টি চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংসমান্দায় যুবককে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগে মামলাশিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের প্রয়াত দিবসরাণীনগরে গণধর্ষণের শিকার হয়ে ৬বছরের শিশু হাসপাতালে ভর্তি , ২কিশোর আটক
Home >> লাইফস্টাইল >> ডায়াপার ব্যবহারে শিশুর ফুসকুড়ি হলে করণীয়

ডায়াপার ব্যবহারে শিশুর ফুসকুড়ি হলে করণীয়

ধূমকেতু নিউজ ডেস্ক : শিশুর ডায়াপার ব্যবহারের যেমন সুবিধা রয়েছে; তেমনিই আবার অসুবিধাও রয়েছে। দীর্ঘক্ষণ ডায়াপার ব্যবহারের কারণে শিশুর ত্বকে ফুসকুড়ি বের হতে পারে।

কারণ শিশুর ত্বক অনেক কোমল ও নমনীয় হয়ে থাকে। বেশি সময় ধরে যদি প্রস্রাবে ভেজা ডায়াপার পরানো থাকে শিশুর, সেক্ষেত্রে র্যাশ মারাত্মক আকার ধারণ করে।

এজন্য শিশুকে ডায়াপার পরালে অবশ্যই খেয়াল রাখবেন, কতক্ষণ পর তা বদলাবেন। সামান্য অসতর্কতার কারণেই শিশুর পশ্চাৎদেশসহ কুঁচকিতে র্যাশ বের হতে পারে।

শিশুর ডায়পার র্যাশের সমস্যা দেখা দেয়, যৌনাঞ্চলে, পশ্চাৎদেশে এবং ডায়পার পরিহিত জায়গায় র্যাশ, লালচে ভাব, জ্বালা এবং ব্যথা হয়। এতে শিশুরা অনেক যন্ত্রণা ভোগ করে তাকে। চলুন তবে জেনে নিন, এমনটি হলে কী করবেন-

পেট্রোলিয়াম জেলির ব্যবহার ডায়পার জনিত ফুসকুড়ি থেকে শিশুকে বাঁচাতে পারে। এজন্য শিশুর ডায়পার খুলে হালকা গরম পানি দিয়ে পরিষ্কার করে তারপর পেট্রোলিয়াম জেলি ব্যবহার করুন।

দিনের কিছুটা সময় শিশুকে ডায়পার ছাড়া রাখাই সবচেয়ে ভালো। এতে বায়ু চলাচলের কারণে আরও দ্রুত ফুসকুড়ি নিরাময় হবে।

যদি আপনার শিশুর ডায়পার জনিত ফুসকুড়ি হয়ে থাকে তবে তাকে খুব টাইট, রবার বা সিন্থেটিক জাতীয় কিছু পরানো এড়িয়ে চলুন। বরং ঢিলেঢালা সুতির কাপড় পরান।

আক্রান্ত স্থানে অ্যালোভেরা জেল ব্যবহার করুন। এতে শিশুর ডায়াপার র্যাশের সমস্যা কমে যাবে।

শিশুর ওয়াইপস কেনার সময় খেয়াল রাখুন যাতে কোনো সুগন্ধ বা অ্যালকোহল না থাকে।

ডায়পার জনিত ফুসকুড়ি এবং জ্বালা হলে সেক্ষেত্রে টক দই ব্যবহার করা যেতে পারে।

নারকেল তেল দুর্দান্ত ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। শিশুর আক্রান্ত স্থানে নারকেল তেল ব্যবহার করতে পারেন।

গোসলের পানিতে ভিনেগার মিশিয়ে শিশুর পশ্চাৎদেশসহ নিম্নাঙ্গের অংশটুকু পরিষ্কার করে নিন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ