IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> সিংড়ায় মেছো বাঘের ৩টি শাবক উদ্ধার

সিংড়ায় মেছো বাঘের ৩টি শাবক উদ্ধার

ধূমকেতু নিউজ ডেস্ক : নাটোরের সিংড়া থেকে বিপন্ন প্রজাতির মেছো বাঘের ৩টি শাবক উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার শেরকোল এলাকার একটি খড়ির আড়ৎ ওই তিনটি শাবক উদ্ধার করা হয়। পরে শাবকগুলো পুনরায় অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. নাসরিন বানু ও স্থানীয় পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার শেরকোল বাজার এলাকার একটি খড়ির আড়তে মেছো বাঘ প্রজাতির বন্যপ্রাণী বাসা তৈরি করে ৪টি ছানার জন্ম দেয়। বন্যায় দীর্ঘদিন বন্ধের পর বুধবার আড়ৎ খুলে ট্রাকে খড়ি উঠানোর সময় শাবকগুলোকে দেখতে পেয়ে আটক করে স্থানীয়রা।

খবর পেয়ে শাবকগুলো উদ্ধার করে সিংড়ার ইউএনও এবং রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে অবগত করেন পরিবেশকর্মীরা। পরে পুনরায় ওই খড়ির আড়তে শাবকগুলোকে অবমুক্ত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. নাসরিন বানু, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) এর সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আল আমিন সরকার, সাংবাদিক ও পরিবেশ কর্মী তাইফুর রহমান, প্রভাষক আব্দুস সবুর প্রমুখ।

রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পরিদর্শক মো. জাহাঙ্গীর করিব বলেন, ‘উদ্ধারকৃত শাবকগুলো বাঘ প্রজাতির মেছো বিড়াল। এরা ইঁদুর ও ক্ষতিকারক পোকা-মাকড় খেয়ে জীবনযাপন করে থাকে। এছাড়া এই প্রাণী মানুষের কোন ক্ষতি করে না।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31