IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> রাজশাহী >> রুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. রফিকুল ইসলামকে সংবর্ধনা

রুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. রফিকুল ইসলামকে সংবর্ধনা

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসার্স এ্যাসোসিয়েশনের উদ্যোগে রুয়েট অধিকতর উন্নয়ন (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্প একনেক কর্তৃক অনুমোদন হওয়ায় রুয়েট ক্যাফেটেরিয়ায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. রফিকুল ইসলাম সেখকে সংবর্ধনা এবং অরসরপ্রাপ্ত ও নবাগত অফিসারদের বিদায়-বরণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সোমবার বেলা সাড়ে ১২ টার দিকে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অত্র বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. রফিকুল ইসলাম সেখ। বিশেষ অতিথি ছিলেন, অত্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভারপ্রাপ্ত প্রফেসর ড. সেলিম হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রুয়েট অফিসার্স এ্যাসোসিয়েশনের সভাপতি দিলীপ কুমার ঘোষ। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, রুয়েট অফিসার্স এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী মুফতি মাহমুদ রনি।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রুয়েট অফিসার্স এ্যাসোসিয়েশনের দপ্তর ও প্রচার সম্পাদক আ.ফ.ম. মাহমুদুর রহমান দীপন।

এসময় উপস্থিত ছিলেন, পুরকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. এন,এইচ,এম, কামরুজ্জামান সরকার, আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোহাম¥দ আবদুল গোফফার খান, রুয়েট শিক্ষক সমিতি সভাপতি ফারুক হোসেন ও সাধারণ প্রফেসর ড. মিয়া জগলুল সাদত, ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. রবিউল আওয়াল, আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. আল মামুন, কেন্দ্রীয় কম্পিউটার সেন্টারের প্রশাসক ড. আলী হোসেন, যানবাহন শাখার প্রশাসক ওয়াহেদুল হক তুষার,ছাত্রকল্যাণ উপপরিচালক মামুনুর রশীদ ও আবু সাঈদ, রুয়েট ছাত্রলীগের সাবেক আহŸায়ক প্রকৌশলী হারুন-অর-রশিদ ও সাবেক সভাপতি রাইসুল ইসলাম রোজ, রুয়েট শাখা ছাত্রলীগের সভাপতি নাঈম রহমান নিবিড় ও সাধারণ সম্পাদক চৌধুরী মাহফুজুর রহমান তপু, কর্মচারী সমিতি সভাপতি মহিদূল ইসলাম ও সাধারণ আব্দুল্লাহ আল মামুনসহ বিভাগীয় প্রধানবৃন্দ, দপ্তর ও শাখা প্রধানবৃন্দ, রুয়েট অফিসার্স এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, অবসরপ্রাপ্ত ও নবাগত অফিসারবৃন্দ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে রুয়েট ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. রফিকুল ইসলাম সেখ বলেন, আজকের এই অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পেরে আমাকে খুব ভালো লাগছে তিনি আরো বলেন যে আপনারা হয়তোবা সবাই জানেন যে আমি রফিকুল ইসলাম সেখ সিরাজগঞ্জের সন্তান হলেও এই প্রতিষ্ঠানেরই আমি ছাত্র ছিলাম এরপর রুয়েটের শিক্ষক এবং মহান আল্লাহর ইচ্ছায় আজকে আমি রুয়েট ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. রফিকুল ইসলাম সেখ।

তিনি আরো বলেন যে, এই কারনেই আপনারা হয়তোবা সবাই জানেন যে রুয়েট ও রাজশাহীর প্রতি আমার ভালোবাসা একটু বেশি আমি রুয়েট ও আপনাদের জন্য কিছু করতে পেরে আমাকে খুব ভালো লাগছে এর জন্য আমি সর্বপ্রথম প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই কারণ মাননীয় প্রধানমন্ত্রী আজকে আমাদের রুয়েটের জন্য এতবড় বাজেট একনেকে পাশ করেছেন বলেই আমি এই কাজ গুলো রুয়েট ও আপনাদের জন্য করতে পারছি তিনি আরো বলেন যে, আপনারা যদি আমাকে সকলে সাহায্যে সহযোগিতা করেন তাহলে হয়তোবা আগামীতে আমি আরো বড় ধরনের প্রজেক্ট রুয়েটে নিয়ে আসতে সক্ষম হবো ইনশাল্লাহ।

প্রফেসর ড. রফিকুল ইসলাম সেখ বলেন যে, আপনারা হয়তোবা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রচুর পরিমানে বরাদ্দ দিচ্ছেন শিক্ষার গুনগত মান উন্নয়নের জন্য আমরা যদি এই বরাদ্দ গুলো সঠিকভাবে সময়মতো কাজে লাগাতে পারি তাহলে আগামীতে আমরা আরো বেশি বরাদ্দ পাবো আমাদের এই প্রতিষ্ঠানের জন্য।

তিনি বলেন, যে আমি রুয়েটকে একটি আধুনিক রুয়েটে পরিনত করার স্বপ্ন দেখছি আমি আরো স্বপ্ন দেখছি যে এই রুয়েট থেকে ছাত্ররা যেনো সঠিক শিক্ষা লাভ করে সারাবিশ্বে সুনাম অর্জন করতে পারে এবং বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার কারিগর হতে পারে ,আমি আগামীতে সেই স্বপ্ন দেখছি রুয়েটকে নিয়ে ।

তিনি আরো বলেন, যে আমি আপনাদের মাঝে এমন একটি রুয়েট উপহার দিতে চায় যেখানে বিশ্বের আধুনিক গবেষনাগার থাকবে আধুনিক মানের গ্রন্থাগার থাকবে যেখানে বিশ্বের সকল দেশের বই সংগ্রহে থাকবে ।

প্রফেসর ড. রফিকুল ইসলাম সেখ আরো বলেন, যে রুয়েট থেকে পাশ করে ছাত্র-ছাত্রীরা যেনো বিশ্বের কোথাও গিয়ে বিড়ম্বনায় না পড়ে সেই জন্য আমরা রুয়েটের জন্য আলাদা অ্যাপও যুক্ত করতে যাচ্ছি যেন দেশ ও বিদেশ থেকে তারা তাদের সকল তথ্য এই অ্যাপের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন এবং আধুনিক নেট সুবিধা প্রদান করা হবে উক্ত প্রতিষ্ঠানে তিনি পরিশেষে বলেন যে শুধু রুয়েট থেকে নিলে শুধু চলবেনা আপনারাও সঠিকভাবে রুয়েটে ডিউটি করার মাধ্যমে রুয়েটকে কিছু দেন এবং একটি আধুনিক রুয়েট গঠন করতে সহযোগিতা করুন।

উক্ত অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত ও নবাগত অফিসারদের রুয়েট অফিসার্স এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করা হয় এবং সকলের জন্য মধ্যাহ্নভোজেরও আয়োজন করা হয়। এছাড়াও রুয়েট অফিসার্স এ্যাসোসিয়েশনের নতুন লগো এবং অফিসিয়াল ইমেইল এ্যাড্রেসযুক্ত প্যাড়ে উদ্বোধন করেন প্রধান অতিথি ভাইস-চ্যান্সেলর।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31