IMG-LOGO

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধারতানোরে গৃহবধূর রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধারসিংড়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রি, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা অর্থদন্ডরাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড১১ হাজার ৪৯৫ জন ডাক্তার নিয়োগ দেবে সরকার, সংসদে স্বাস্থ্যমন্ত্রীকুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২বাঘায় গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১, আহত ১অনির্দিষ্টকালের জন্য বন্ধ প্রাথমিক শিক্ষকদের বদলিগত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যুচিত্রনায়িকা পরীমনির কোলে ফুটফুটে শিশুরাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটকপুঠিয়ায় সারের জন্য মহাসড়ক অবরোধযুক্তরাষ্ট্রে অ্যামাজন প্রাইম এয়ারের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫, আহত ৫বাগমারায় পাঁচ আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ‘এক উপজেলার সব ইউপির ভোট একসঙ্গে’
Home >> আইন-আদালত >> ময়মনসিংহের ৯ রাজাকারের রায় আজ

ময়মনসিংহের ৯ রাজাকারের রায় আজ

ধূমকেতু নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহের ৯ জনের বিরুদ্ধে রায় হবে আজ বৃহস্পতিবার। বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃতাধীন ৩ সদস্যর ট্রাই্যবুনাল এ দিন নির্ধারণ করেন। এদিকে এই প্রথম মানবতাবিরোধী অপরাধের মামলায় কোন প্রতিমন্ত্রী সাক্ষ্য দিলেন। সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ সকালে ময়মনসিংহের সাবেক মন্ত্রী এমএ হান্নানের নির্যাতনের বর্ণনা করেন ট্রাইব্যুনালে।

করোনা সংক্রমণের কারণে ২০২০ সালে মানবতাবিরোধী অপরাধের কোনো মামলার রায় হয়নি। যুক্তিতর্ক ও শুনানি শেষে গত বছরের ২৬ জানুয়ারি ময়মনসিংহের ৯ যুদ্ধাপরাধীর মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়েছিল।

মামলার বিবরণীতে বলা হয়, মুক্তিযুদ্ধের সময় ময়মনসিংহের গফরগাঁওয়ের নিগুয়ারী ইউনিয়নের সাধুয়া গ্রাম ও টাঙ্গাব ইউনিয়নের রৌহা গ্রামে আসামিরা অপরাধ সংঘটিত করে। তারা সবাই রাজাকার বাহিনীর সদস্য ছিলেন।

অপহরণ, আটক, নির্যাতন ও হত্যার মত অপরাধের চারটি ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে এ আসামিদের বিরুদ্ধে।

প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন বলেন, ময়মনসিংহের খলিলুর রহমানসহ মোট ৯ আসামীদের যে মামলাটা আগে এটি সিআইবিতে ছিল। কোর্ট ১১ তারিখ বৃহস্পতিবার এটির রায়ের জন্য নির্ধারণ করেছে।

এদিকে মুক্তিযুদ্ধের সময় ময়মনসিংহের নাসিরাবাদের কলেজিয়েট স্কুলের দশম শ্রেণীর ছাত্র ছিলেন কেএম খালিদ। তিনি ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি ও সাবেক সংসদ সদস্য এমএ হান্নানের নির্যাতনের কথা তুলে ধরেন।

প্রতিমন্ত্রী কেএম খালিদ বলেন, আমি যেটা বলেছি তা কোর্টে রেকর্ড আছে। আপনারা চাইলেই এর নকল নিতে পারবেন।

সাবেক সংসদ সদস্য এমএ হান্নান, তার ছেলে সাজ্জাদসহ আটজনের বিরুদ্ধে লুটপাট, অগ্নিসংযোগ, নির্যাতন ও চারজনকে হত্যার পাঁচটি অভিযোগ রয়েছে।

প্রসিকিউটর সুলতান মাহমুদ সিমন বলেন, উনি যেহেতু নিজেই নির্যাতিত, তার বিরুদ্ধে একটা অভিযোগ আছে তখন তিনি দশম শ্রেণীর ছাত্র ছিলেন। উনি নিজের বিষয়টি এবং উনি যেটা দেখেছেন, ওনার সামনে যেসব ঘটনা ঘটেছে তা উল্লেখ করেছেন।

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সাংসদ এমএ হান্নানসহ ছয় আসামি কারাগারে রয়েছে। বাকি দুইজন পলাতক।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031