IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> খেলা >> টপ নিউজ >> ফিফটির দেখা পেলেন মিরাজও

ফিফটির দেখা পেলেন মিরাজও

ধূমকেতু নিউজ ডেস্ক : ফলোঅনে পড়ার শঙ্কা নিয়েই দিন শুরু করেছিল বাংলাদেশ। ৫৪ রানে মুশফিক নিজের উইকেট বিলিয়ে দিয়ে এলে শঙ্কা আরও ঘনীভূত হয়।

অবশেষে ‘মিশন ফলোঅন’ সফলভাবেই পর করেছে লিটন-মিরাজ জুটি। এ জুটির লক্ষ্য এখন লিড কতটা কমিয়ে আনা যায়। সে লক্ষ্যে ভালোভাবেই এগোচ্ছেন তারা।

এই জুটি হাফসেঞ্চুরি পূরণ করেছেন ফলোঅন এড়ানোর সময়ই। এরপর শতরানের জুটি গড়েন তারা।

দুজনই তুলে নিয়েছেন নিজেদের ব্যক্তিগত হাফসেঞ্চুরি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত মধ্যাহ্নবিরতির পর দ্বিতীয় সেশনের খেলা চলছে। বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ২৬৮ রান। উইন্ডিজের লিডকে ছুঁতে আরও ১৪১ রান করতে হবে।

দুর্দান্ত ব্যাট করে যাচ্ছেন লিটন দাস। ১২০ বল খেলে ৬৪ রানে অপরাজিত আছেন।

অন্যপ্রান্তে ১১২ বল খেলে হাফসেঞ্চুরি পূরণ করেছেন মিরাজ। উইন্ডিজ টেস্ট সিরিজে অনেক হতাশার মধ্যে বড় প্রাপ্তি স্পিনার মিরাজের অলরাউন্ডিং ভূমিকা।

চট্টগ্রাম টেস্টে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি। ঢাকায় এসে করলেন হাফসেঞ্চুরি। এটি তার ক্যারিয়ারের তৃতীয় হাফসেঞ্চুরি। এবার দেখার পালা সাগরিকার মতো এ হাফসেঞ্চুরিকে সেঞ্চুরি রূপ দিতে পারেন কিনা মিরাজ।

মিরাজের অনেক আগেই ক্যারিয়ারের সপ্তম হাফসেঞ্চুরি করেন লিটন দাস। বোনারের পর পর দুটি বলে বাউন্ডারি হাঁকিয়ে ৯২ বলে ফিফটি করেন লিটন।

লিটন-মিরাজ জুটি সব বিপদ এড়িয়ে এখন পর্যন্ত ১১১ জমা করেছে স্কোরবোর্ডে। এ জুটির দিকেই তাকিয়ে বাংলাদেশ।

কারণ তাদের পর দলের কেউ স্বীকৃত ব্যাটসম্যান নয়। লেজেদিকের তিনজনের মধ্যে কেবল তাইজুল কিছুটা ব্যাট চালাতে জানেন।

বাংলাদেশ দলের এমন সংকটময় অবস্থা সকালের সেশনে কল্পনা করা যায়নি। দিনের শুরুটা ছিল বাংলাদেশের জন্য দারুণ আশা জাগানিয়া।

ফরোয়ার্ড শর্ট লেগ ও লেগ গালি রেখে শর্ট বল করার কৌশল নিয়ে শুরু করেন শ্যানন গ্যাব্রিয়েল। তা কাজে লাগেনি। উল্টো নো বল করেন তিনটি।

তাকে ভালোই মোকাবিলা করেছেন মুশফিক ও মিঠুন। অপরপ্রান্ত থেকে বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিক্যানও সুবিধা করতে পারেননি। সে সময় অনায়াসে রান নিতে থাকেন মুশফিক। প্রথম সেশনে ৭৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। তবে উইকেট হারাতে হয়েছে ২টি। তাও ব্যাটসম্যানের বদান্যতায়। দুটি উইকেটই গেছে রাহকিম কর্নওয়ালের ঝুলিতে।

পঞ্চম উইকেটে মুশফিক-মিঠুনের জুটি ছিল ১৮১ বলে ৭২ রানের।

২৭ রান নিয়ে দিন শুরু করা মুশফিক ৮৯ বলে ক্যারিয়ারের ২২তম ফিফটি করেন। কিন্তু ফিফটির পরই রানের নেশা চেপে বসে তার। কর্নওয়ালের নিরীহ এক বলে রিভার্স সুইপ করে কাভারে মেয়ার্সের হাতে ধরা পড়েন।

সকাল থেকে মুশফিককে যোগ্য সঙ্গ দিয়ে যাচ্ছিলেন দ্বিতীয় টেস্টে জায়গা পাওয়া মিডলঅর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন।

কিন্তু মুশফিকের ফিফটির পর পরই আউট হলে গেলেন তিনি। তৃতীয় দিনে স্পিনার রাহকিম কর্নওয়ালের প্রথম শিকারে পরিণত হলেন মিঠুন।

কর্নওয়ালের ঘূর্ণিবলে ব্যাট চালিয়েছিলেন মিঠুন। কিন্তু মিসটাইমিং হয়ে তা ছোট্ট ক্যাচে পরিণত হয়। কাছেই দাঁড়িয়ে থাকা অধিনায়ক ব্রাথওয়েট দুর্দান্তভাবে তা লুফে নেন।

ক্যাচটি নিয়ে সন্দেহ থাকায় রিভিউ নেন মিঠুন। কিন্তু তাতে লাভ হয়নি। রিপ্লে দেখার পর থার্ড আম্পায়ার আউটের সিদ্ধান্তই বহাল রাখেন।

১৫ রানে সমাপ্তি ঘটে মিঠুনের ইনিংসের। ৮৬ বল মোকাবিলা করতে পেরেছেন তিনি।

এর আগে গত দুই দিনে বোনার, জসুয়া ও জোসেফের দুর্দান্ত ব্যাটিং দেখেছে ক্রিকেটবিশ্ব। বোনার থেমেছেন ৯০ রানে। এরপর জসুয়ার ৯২ ও জোসেফের ৮২ রানে ভর করে ৪০৯ রানের পাহাড় দাঁড় করা ওয়েস্ট ইন্ডিজ।

জবাবে নিজেদের প্রথম ইনিংসে নেমেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। রানের খাতা না খুলেই সাজঘরে ফেরেন সৌম্য সরকার। আর একটু পরেই ৪ রান করে ফেরেন ওয়ানডাউনে নামা শান্ত। অধিনায়ক মুমিনুলও নামের সুবিচার করতে পারেননি। তিনি আউট হন ২১ রানে। সতীর্থদের এভাবে বিদায় নিতে দেখে ধৈর্যহারা হয়ে পড়েন তামিম। ব্যক্তিগত ৪৪ রানের মাথায় নিজের উইকেটটিও বিলিয়ে দিয়ে আসেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31