IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> রাজনীতি >> টপ নিউজ >> রিজভী সোহেল ও নিপুনসহ ৩২ জনের বিরুদ্ধে মামলা

রিজভী সোহেল ও নিপুনসহ ৩২ জনের বিরুদ্ধে মামলা

ধূমকেতু নিউজ ডেস্ক : বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্তে দলটির প্রতিবাদ সমাবেশে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে।

শনিবার রাতে রমনা থানায় দায়ের হওয়া এ মামলায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ৩২ জনকে আসামি করা হয়েছে। মামলায় আসামিদের মধ্যে রয়েছেন, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরী।

শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির বিক্ষোভ সমাবেশ চলাকালে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এদিন পুলিশ বিএনপির নেতাদের ওপর হামলা চালায় বলে দলটির নেতাদের অভিযোগ। এ ঘটনায় ১৩ জনকে ইতোমধ্যে আটক করা হয়েছে। তাদের পরে এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। মামলার বাদী রমনা থানার এসআই আনোয়ার হোসেন। আসামিদের বিরুদ্ধে ‘বেআইনিভাবে’ জোটবদ্ধ হয়ে দাঙ্গা বাঁধানো, সরকারি কাজে বাধা, পুলিশকে ‘আক্রমণ ও আঘাত করে’ আহত করা, পুলিশের কাজে ব্যবহৃত ঢালের ক্ষতি করার অভিযোগ এনেছেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার ওসি মনিরুল ইসলাম।

এজাহারে বলা হয়েছে, জিজ্ঞাসাবাদে গ্রেফতার নেতারা জানিয়েছে, বিএনপি নেতা রহুল কবির রিজভী, নিপুন রায়, হাবিবু-উন নবী খান সোহেল, যুবদলের সভাপতি সাইফুল ইসলাম নীরব, যুবদলের সাধারণ সম্পাদক সুলতার সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল, ছাত্রদলের সভাপতি ফজলুল রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ মহানগর ও থানা পর্যায়ের ১৯ নেতা পুলিশের ওপর আক্রমণে নেতৃত্ব দিয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31