IMG-LOGO

সোমবার, ৭ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘আমরা রাস্তায় নেমেছি আপনাদের ঘরে গ্যাস-বিদ্যুৎ ফিরিয়ে দেওয়ার জন্য’তানোরে মাটির দেয়াল ধসে গৃহবধুর মৃত্যুচিত্রনায়ক রিয়াজের আগাম জামিন আবেদন ফেরত দিল হাই কোর্টবাগমারায় আধুনিক ড্রেনেজ ব্যবস্থা ও ডাম্পিং স্টেশন নির্মাণের দাবি এমপি ডাঃ আব্দুল বারীরতানোরের কামারগাঁ ইউপিতে চেয়ারম্যান পদে সোহেল রানা সকলের দোয়া প্রার্থীবাগমারায় নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ সুতি জালের বাঁধ উচ্ছেদপাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি রায়গঞ্জের কৃষকেরানয়াদিল্লিতে ছয় তলা মেসবাড়ি ধ্বংসস্তূপে আটকে আছে বহু শিক্ষার্থীসিংড়ায় এসএসসি ’৯৪ ব্যাচের বন্ধুদের মিলনমেলা, স্মৃতিচারণ ও নৌকা ভ্রমণএকশত পরিবারকে শুকনো খাবার দিলেন সংসদ সদস্যরাজশাহীতে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালতে দশ হাজার টাকা জরিমানা‘লংমার্চের নামে বিরোধী দল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে’রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫রাণীনগরে ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধনপুঠিয়ায় ৪ মাদকসেবী ও বিক্রেতা আটক
Home >> আইন-আদালত >> লিড নিউজ >> ছেলের ফাঁসি, বাবা-মাসহ ৫ জনের যাবজ্জীবন

ছেলের ফাঁসি, বাবা-মাসহ ৫ জনের যাবজ্জীবন

ধূমকেতু নিউজ ডেস্ক : কিশোরগঞ্জের বাজিতপুরে কৃষক ছিদ্দিক মিয়া হত্যা মামলায় জুয়েল মিয়া (২৭) নামে একজনের মৃত্যুদণ্ড ও পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

কিশোরগঞ্জের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আ. রহিম সোমবার সকালে এ রায় ঘোষণা করেন। একইসঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে দুই লাখ ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিদের এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত জুয়েল বাজিতপুর উপজেলার হিলোচিয়া বড়মাইপাড়া গ্রামের জজ মিয়ার ছেলে।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, একই গ্রামের মো. জজ মিয়া (৫২), তার ছেলে মো. কাকন মিয়া (২৯), জজ মিয়ার স্ত্রী মোছা. রহিমা খাতুন, জয়নাল আবেদিনের ছেলে মো. মাহবুব হাসান রঞ্জু ও মজলু মিয়ার ছেলে মো. সাইফুল ইসলাম (৩৫)। এদের মধ্যে মো. সাইফুল ইসলাম ও মো. কাকন মিয়া পলাতক রয়েছেন।

মামলার বিবরণে জানা গেছে, জেলার বাজিতপুর উপজেলার হিলোচিয়া ইউনিয়নের বরমাইপাড়া গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে কৃষক মো. সিদ্দিক মিয়ার সাথে একই এলাকার আসামিদের জমি নিয়ে বিরোধ ছিল। ২০১৬ সালের ২২ জানুয়ারি বিকেলে আসামিরা লোহার রড ও শাবল দিয়ে পিটিয়ে ছিদ্দিক মিয়াকে গুরুতর আহত করেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে পরদিন ৬ জনকে আসামি করে বাজিতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত শেষে ২০১৬ সালের ৩০ জুন আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা বাজিতপুর থানার এসআই মো. নজরুল ইসলাম। আদালত সাক্ষ্য-প্রমাণ শেষে আজ রায় ঘোষণা করেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষ। তবে উচ্চ আদালতে আপিল করা হবে বলে জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবীরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031