IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> খেলা >> বার্সার পর ধরাশায়ী রোনালদোর জুভেন্টাসও

বার্সার পর ধরাশায়ী রোনালদোর জুভেন্টাসও

ধূমকেতু নিউজ ডেস্ক : একদিন আগেই এমবাপ্পের কাছেই ধরাশায়ী হয়েছে মেসির বার্সেলোনা। বাকি থাকলেন না প্রতিদ্বন্দ্বী রোনালদোও। শীর্ষ ষোলোর প্রথম লেগের লড়াইয়ে হারতে হলো জুভেন্টাসকেও। গত রাতের ম্যাচে পোর্তোর কাছে ২-১ গোলে হেরেছে ইতালিয়ান জায়ান্টরা।

এদিকে, জুভেন্টাস হারলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে সমতা। কারণ, আগের রাতেই মেসির বার্সেলোনা ধরাশায়ী হয়েছে পিএসজির কাছে। আর তার পরের রাতেই রোনালদোর দলকে হতাশায় ডোবালো পোর্তো।

আবার, একদিকে দেশীয় ক্লাব পোর্তো। ওপরদিকে ঘরের ছেলে রোনালদো। কাকে রেখে কাকে সমর্থন দেবেন! পর্তুগালের ফুটবল ভক্তরা এমনই দোটানায় ছিলেন এ রাতে। তবে ক্লাবের জার্সিতে প্রতিপক্ষ হলেও, জাতীয় দলের সতীর্থদের আলিঙ্গনে ভুল হয়নি একেবারেই। যদিও রেফারির বাঁশি বাজার সঙ্গেসঙ্গেই শুরু হয় বল নিয়ে কাড়াকাড়ি।

যার ফল মেলে মিনিট পার না হতেই। খেলার মাত্র ৬৩ সেকেন্ডের মধ্যেই গোল খেয়ে বসে জুভেন্টাস। ইরানি স্ট্রাইকার মেহদী তারেমির গোলে এগিয়ে যায় পোর্তো। জুভদের রক্ষণ কিছুটা অগোছালোই ছিল এসময়। এমনকি প্রথমার্ধজুড়ে জালের ঠিকানা খুঁজে পেলো না আক্রমণভাগও।

দ্বিতীয়ার্ধে ফিরেও ড্রেসিংরুম থেকে যেন আড়ষ্টতা নিয়েই মাঠে ফিরলো তুরিনের বুড়িরা। এবার গোল খেলো আরও দ্রুত। মাঠে নামার মাত্র ১৯ সেকেন্ডের মাথায়। মালিয়ান ফরোয়ার্ড মুসা মারেগার ক্ষিপ্রতায়।

অতঃপর যেন টনক নড়ে জুভিদের, চাপ বাড়ে ড্রাগনদের ডি-বক্সে, রক্ষণ দেয়ালে ফাটল ধরার উপক্রম। অবশেষে ৮২ মিনিটে ফাটল ধরাতে সক্ষম হয় পিরলোর শিষ্যরা। একটা গোল শোধ করেন ফেডেরিকো কিয়েসা। ৮২তম মিনিটের মাথায় ইতালিয়ান ফরোয়ার্ডের দেয়া এই অ্যাওয়ে গোলটাই হয়তো দ্বিতীয় লেগে নিজ মাঠে হতে পারে আশীর্বাদ।

পরে রেফারির ঈর্ষায় জমেনি শেষের নাটক। পেনাল্টির আবেদনে সাড়া না দেওয়ায় যারপরনায় আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে রোনালদোদের।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31