IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহাম
Home >> টপ নিউজ >> প্রবাস >> পরমাণু ইস্যুতে আমেরিকাকে চীনের পরামর্শ

পরমাণু ইস্যুতে আমেরিকাকে চীনের পরামর্শ

ধূমকেতু নিউজ ডেস্ক : চীন বলেছে, ইরানের পরমাণু ইস্যুতে বর্তমানে যে অচলাবস্থা সৃষ্টি হয়েছে তা নিরসনের একমাত্র উপায় হচ্ছে এই সমঝোতায় আমেরিকার ফিরে আসা। পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়ার কারণেই চলমান অচলাবস্থা সৃষ্টি হয়েছে বলেও মন্তব্য করেছে বেইজিং।

বৃহস্পতিবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং সংবাদ ব্রিফিংয়ে বলেন, চীন মনে করে বর্তমান সংকট নিরসনে একমাত্র সঠিক দৃষ্টিভঙ্গি হচ্ছে এই সমঝোতায় আমেরিকার ফিরে আসা।

২০১৮ সালে আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বের হয়ে গেলে সংকট গভীর হয়। ইরানও পাল্টা ব্যবস্থা হিসেবে ধাপে ধাপে নানা রকমের সহযোগিতা বন্ধ করে দিয়েছে। ইরান এরইমধ্যে আগামী ২১ ফেব্রুয়ারি থেকে ইরান পরমাণু সমঝোতার বাড়তি প্রটোকল বাস্তবায়ন স্থগিত করবে বলে ঘোষণা দিয়েছে। এ নিয়ে পশ্চিমা কূটনীতিকদের মধ্যে একরকমের দৌড়ঝাঁপ শুরু হয়েছে।

২১ ফেব্রুয়ারির পর থেকে তেহরান বাড়তি প্রটোকল বাস্তবায়নে সহযোগিতা বন্ধ করে দিলে আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশন বা আইএইএ’র প্রতিনিধিদল আকস্মিকভাবে ইরানের পরমাণু স্থাপনাগুলো পরিদর্শন করতে পারবে না। ইরানের সঙ্গে চলমান সংকট নিরসনের উপায় নিয়ে আলোচনা করতে শনিবার তেহরান সফরে যাচ্ছেন আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসি। তার এ সফর সংকট নিরসনের ক্ষেত্রে ইতিবাচক ভুমিকা রাখবে বলে চীনা মুখপাত্র হুয়া চুনইং আশা প্রকাশ করেছেন।
সূত্র : পার্সটুডে

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31