IMG-LOGO

সোমবার, ৩০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> নগর-গ্রাম >> মহাদেবপুরে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জ্ঞাপন

মহাদেবপুরে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জ্ঞাপন

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : রোববার (২১ ফেব্রুয়ারী) প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে নওগাঁর মহাদেবপুর উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের জনতার মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের আয়োজন করা হয়।

প্রথম প্রহরে সরকারি ও বেসরকারি উদ্যোক্তাদের পুষ্পস্তবক অর্পণ, এক মিনিট নীরবতা পালন ও দোওয়া পরিচালনা করা হয়।

অন্যদের মধ্যে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপির পক্ষে, উপজেলা আওয়ামী লীগের পক্ষে ও উপজেলা পরিষদের পক্ষে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রী অনুকুল চন্দ্র সাহা বুদু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, জেলা আওয়ামী লীগের সদস্য অজিত মন্ডল, আওয়ামী লীগ নেতা বাবুল চন্দ্র ঘোষ, উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান মিলন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুন চন্দ্র রায়, মহাদেবপুর থানা পুলিশের পক্ষে অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জুয়েল, ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির পক্ষে সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মতিন মন্ডল, সাংগঠনিক সম্পাদক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, মহাদেবপুর প্রেসক্লাবের পক্ষে ওয়াসিম আলী, উপজেলা যুবলীগের পক্ষে সভাপতি গোলাম রেজাউন্নবী আনসারী বাবু, উপজেলা ছাত্রলীগের পক্ষে সভাপতি আবু মুসা আল আশআরি, সাধারণ সম্পাদক তনু কুমার রায়, ছাত্রলীগ নেতা জাহিদ হোসেন, উপজেলা কৃষকলীগের সভাপতি শ্রী অমিত কুমার ব্যানার্জী ব্যাপ্পী, উপজেলা যুবদলের পক্ষে আহŸায়ক মোজাফ্ফর রহমান, যুগ্ম আহŸায়ক আমিনুল ইসলাম, কাজী আব্দুস সোবহান, গোলাম ইয়াজদানী শাম্মি, ১নং সদস্য কাজী সামছুজ্জোহা মিলন, যুবদল নেতা চঞ্চল, আব্দুস সাত্তার বাবু, উপজেলা ছাত্রদলের পক্ষে ছাত্রদল নেতা শাকিল, এবি সিদ্দিক প্রমুখ, সদর ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান ধলু, আগামী নির্বাচনে সদর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাঈদ হাসান তরফদার শাকিল প্রমুখ পুষ্পমাল্য অর্পন করেন।

এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষে অসংখ্য পুষ্পমাল্য অর্পন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সংক্ষিপ্ত বক্তব্যে অকুতোভয় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে রোববার বিকেল ৫টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সকলকে আমন্ত্রণ জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31