IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> প্রবাস >> টপ নিউজ >> নিশ্চিত মৃত্যু থেকে বাঁচলো ২৪১ আরোহী

নিশ্চিত মৃত্যু থেকে বাঁচলো ২৪১ আরোহী

ধূমকেতু নিউজ ডেস্ক : শনিবারের ঘটনা। বিমানটি যুক্তরাষ্ট্রের ডেনভার থেকে হাওয়াই যাচ্ছিলো। হঠাৎ বিস্ফোরণে বিমানটির দুই ইঞ্জিনের একটি থেকে আগুন আর ধোঁয়া বের হতে শুরু করেছে। কিছুক্ষণ পর নিচে থাকা বাড়িঘরের ওপরে খসে পড়তে থাকে বিমানটির ইঞ্জিনের বিভিন্ন যন্ত্রাংশ।

শেষ পর্যন্ত বিমানটি কোনো রকমে জরুরি অবতরণ করে। বলা যায় ‘নিশ্চিত মৃত্যু’র মুখ থেকে রক্ষা পেয়েছে দুই শতাধিক যাত্রী। ইউনাইটেড এয়ারলাইনসের বিমানটিতে এ সময় আরোহী ছিলেন মোট ২৪১ জন। এর মধ্যে ২৩১ জন যাত্রী ও ১০ ক্রু।

বিমানটির ভেতরের ক্যামেরায় ধারণ করা একটি ভিডিও ফুটেজে দেখা যায়, আকাশে উড্ডয়নরত বোয়িং ৭৭৭-২০০–এর ডান পাখায় আগুন জ্বলছে। বের হচ্ছে সাদা ধোঁয়া।

ইউনাইটেড এয়ারলাইনস এক বিবৃতিতে জানায়, ডেনভার থেকে ফ্লাইট ইউএ ৩২৮ হনুলুলু যাচ্ছিল। উড্ডয়নের অল্প পর এটির একটি ইঞ্জিন অকেজো হয়ে যায়। তবে ফ্লাইটটি নিরাপদে ডেনভার ফিরে জরুরি অবতরণ করেছে। নিরাপদে অবতরণের পর বিমানটির অধিকাংশ যাত্রীকে নতুন ফ্লাইটে গন্তব্যে পাঠানো হয়েছে। যারা নতুন ফ্লাইটে করে গন্তব্যে যেতে চাননি, তাদের আবাসিক হোটেলে থাকার বন্দোবস্ত করা হয়েছে।

বিমানের যাত্রীদের একজন ডেভিড ডেলুসিয়া দ্য ডেনভার পোস্ট পত্রিকাকে বলেন, ‘সত্যি বলছি, আমি ভেবেছিলাম আমরা কিছুক্ষণের মধ্যে মরতে চলেছি। কেননা বিস্ফোরণের পর বিমানটি ডান কাত হয়ে নিচের দিকে পড়তে থাকে। আমি স্ত্রীর হাত আঁকড়ে ধরি। বলি, এই আমাদের শেষ দেখা।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31