IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> রাজশাহী >> উপজেলা জুড়ে মাদকের রমরমা কেনাবেচা হচ্ছে

উপজেলা জুড়ে মাদকের রমরমা কেনাবেচা হচ্ছে

ফাইল-ফটো

ধূমকেতু প্রতিবেদক,আবু হাসাদ পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় উপজেলা জুড়ে মাদকের রমরমা কেনাবেচা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। পুঠিয়া এবং বেলপুকুর দুই থানা এলাকায় মাদককারবারিরা বেপরোয়া হয়েছে। ৭ জানুয়ারি পৌরসভার ৫নং ওয়ার্ডের পার্শ্বেবর্তী এলাকায় সরদার পাড়ায় মাহাবুর নামের এক ব্যক্তি মাদক সেবন করে মারা গিয়েছে। মাদক সেবনকারীর সংখ্যা বৃদ্ধি পাওযায় চুরির সংখ্যাও ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। রাজশাহী র‌্যাব-৫ আদিবাসী পাড়ায় অভিযান চালানোর পর কয়েকদিন চোলাই মদ তৈরি বন্ধ ছিল। কিন্তু বর্তমানে আবার পূর্বের মতো প্রতিদিন হাজার হাজার লিটার চোলাই মদ উৎপাদন এবং বিক্রি করা হচ্ছে। নতুন কায়দায় চোলাই মদ বিক্রি হচ্ছে। তা হলো, বিভিন্ন স্থানে পরিত্যক্ত অবস্থায় পরে থাকা কমল পানির বোতল সংগ্রহ করে তার ভিতরে চোলাই মদ ঢোকায়ে চড়া দামে বিক্রি করা হচ্ছে। এলাকাবাসীরা একাধিকবার মৌখিক থানায় অভিযোগ দিয়ে কোনো সুরাহা পাচ্ছে না। চোলাই মদ সেবন করে অনেকে বেহুস হয়ে যেখানে সেখানে পরে থাকতে দেখা যায়। আবার কেউ মদ সেবন করতে এসে চুরি করে নিয়ে যাচ্ছে। থানা হতে আদিবাসি পাড়ার দুরত্ব মাত্র প্রায় ৬শত মিটার হবে।

রাজশাহী হতে র‌্যাব এসে আদিবাসি পাড়ায় অভিযান চালাচ্ছেন। কিন্ত থানা পুলিশ এবং মাদকদ্রব্য কর্মকর্তা সেখানে চুপ হয়ে রয়েছেন। পুঠিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের খলিফা পাড়ায় কয়েকজন চিহ্নিত মাদককারবারি প্রকাশ্য মাদক কেনাবেচা করছে।এছাড়া ও মোলা পাড়া,কান্দ্রা গুচ্ছুগ্রাম, ধোপাপাড়া, ফুলবাড়ি, নামাজগ্রাম, শিবপুর বাজার, বানেশ্বর হাট এলাকা,পীরগাছা তালুকদার গুচ্ছগ্রাম, ঝলমলিয়া বাজার, বেলপুকুর থানা এলাকায় পুলিশি কার্যক্রম নিস্ক্রিয় হয়ে থাকায় মাদকবারবারিরা সক্রিয় হয়ে উঠেছে। আদিবাসি পাড়ার স্থানীয়রা জানায়,প্রতিটি মাদককারবারিদের সঙ্গে মাদকদ্রব্য কর্মকর্তা এবং পুলিশের কিছু সদস্যের সমঝোতা রয়েছে। তারপর, আদিবাসীপাড়ায় বর্তমানে একটি রাজনৈতিক দলের কিছু ক্যাডার চোলাই মদের টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলা জুড়ে হাত বাড়ালেই ফেনসিডিল ইয়াবা ইরোইন গাঁজা চোলাই মদ পাওয়া যায়। সংশিষ্ট মাদক বিক্রেতা বলছে, পুলিশ এবং মাদকদ্রব্য কর্মকর্তাদের সঙ্গে চুক্তি করে তারা মাদক কারবার করে আসছে। চুক্তি না করলে একদিনও মাদককারবার করা সম্ভব না। রাজশাহী জেলা পুলিশের একটি গোয়েন্দা শাখার সদস্যদের উপঢোকন নেওয়ার জন্য মাদক কারবারিরা বাধাহীনভাবে সবস্থানে মাদক কেনাবেচা করছে বলে অভিযোগ উঠেছে।

এ ব্যাপারে মাদকদ্রব্যের পুঠিয়া সার্কেলের পরিদর্শক সাইফুল ইসলাম বলেন,আদিবাসী পাড়ায় আমরা অভিযানে গেলে চোলাই মদ তৈরি করার কোনো আলামত পায় না। মদ তৈরিকারীরা আগে থেকে কিভাবে যেন বুঝতে পরে। তারপর তারা সাবধান হয়ে যায়। আদিবাসীপাড়া থানার পাশে তারা। থানা একটু কঠোর হলে আদিবাসীপাড়ায় চোলাই মদ তৈরি করতে পারবে না। তারপর, আমাদের লোকবল অতি সামান্য হওয়ার জন্য আমরা ঘনঘন অভিযান করতে পারচ্ছি না।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31