IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নওগাঁয় দিনে-দুপুরে হামলা চালিয়ে ভাংচুর স্বর্ণালংকার গরু সহ মালামাল লুট, আহত ৫

নওগাঁয় দিনে-দুপুরে হামলা চালিয়ে ভাংচুর স্বর্ণালংকার গরু সহ মালামাল লুট, আহত ৫

ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : নওগাঁর নিয়ামতপুরে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে দিনে-দুপুরে হামলা চালিয়ে মারপিট, বাড়িঘর ও ২টি মোটরসাইকেল ভাংচুর, স্বর্ণালংকার, ৫টি গরুসহ বাড়ি ও দোকানের বিভিন্ন মালামাল লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। লুন্ঠিত মালামাল ফেরত ও হামলাকারীদের শান্তির দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে গ্রামবাসী। হামলা ও লুটপাটের এ ঘটনাটি ঘটেছে গত ৪ জানুয়ারি শনিবার জেলার নিয়ামতপুর উপজেলার হাজিনগর ইউনিয়নের ছত্রপতি গ্রামে। ঘটনার পর থেকে এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে।

এ ঘটনায় গ্রামের ৩০/৪০টি পরিবারের পক্ষে ছত্রপতি গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে মোঃ আইনুল ইসলাম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা গেছে, জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে গত শনিবার বিকেলে পার্শ্ববর্তী পোরশা উপজেলার পোরশা গ্রামের মৃত নুরুল হক শাহের ছেলে ফারুক শাহ, জামাল শাহ, মৃত তাজামুল শাহের ছেলে আব্দুল শাহ, আজিজুল্লাহ শাহ, মোজাফফর শাহের ছেলে শুভ্রত শাহ অজ্ঞাতনামা প্রায় ৩৫০ জন ভাড়াটিয়া লোক নিয়ে এসে ছত্রপতি ৩০ থেকে ৪০টি পরিবারে হামলা চালিয়ে বেশ কয়েকটি বাড়িঘর ২টি মোটর সাইকেল, ২টি বৈদ্যুতিক মিটার ভাংচুর করে লুটপাট চালায়।

এ সময় তারা বাড়িতে বেঁধে রাখা ৫টি গরু লুট করে নিয়ে যায়। তাদের হামলায় আজাহার আলীসহ ৪জন নারী আহত হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ভুক্তভোগী আইনুল ইসলাম বলেন, ঘটনার ৫টি পেরিয়ে গেলেও থানায় মামলা না নিয়ে গরু উদ্ধারে দায়সারা আশ্বাস দিচ্ছেন পুলিশ।

এ ব্যাপারে নিয়ামতপুর থানার ওসি মোঃ হাবিবুর রহমান বলেন, ভুক্তভোগীরা থানায় মামলা না করে অভিযোগ দিয়েছেন। মামলা দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।#

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31