IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতিসিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানাপবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু,১৯দফায় ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা: এমপি মিলনগোমস্তাপুরে সার ৬৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানারাজশাহীতে কারিতাস বাংলাদেশের ডিআইপি রিফ্লেকশন কর্মশালাছাতকে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক ছাতকের ডাকের কার্যালেয় উদ্বোধনখোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম তুললেন রায়হান উদ্দিন চান মিয়ারাজশাহীতে মাসব্যাপী বস্ত্রও কুটির শিল্প মেলা শুরুরাজাপুরে যুবদল নেতা সোহেলের উদ্যোগে ৯ স্কুলের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তাসাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে স্বামী- স্ত্রী নিহতওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য সরকার -মোসাদ্দেক
Home >> টপ নিউজ >> রাজশাহী >> আরএমপি’র উদ্যোগে ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নে মতবিনিময় সভা

আরএমপি’র উদ্যোগে ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নে মতবিনিময় সভা

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে যানজট নিরসন, দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নে লক্ষ্যে আরএমপি’র উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ৯ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ সকাল ১১ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তর কনফারেন্স রুমে আরএমপি’র উদ্যোগে ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোন্দকার আজিম আহমেদ, এনডিসি, বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব), রাজশাহী, মোহাম্মদ আবু সুফিয়ান, পুলিশ কমিশনার, আরএমপি, এস. এম. তুহিনুর আলম, চেয়ারম্যান (যুগ্ম সচিব), রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)।

সভায় পুলিশ কমিশনার বলেন, আমি রাজশাহীতে পুলিশ কমিশনার হিসেবে যোগদানের পর থেকেই নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এবং ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করতে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, নগরবাসীর কাছে পুলিশি সেবা আরও সহজে পৌঁছে দিতে আরএমপিতে তথ্য ও সেবা কেন্দ্র চালু করা হয়। যানজট নিরসন ও দুর্ঘটনা প্রতিরোধে চালক এবং যানবাহনের মালিকদের নিয়ে সচেতনতামূলক কর্মশালা আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, রাজশাহীর ব্যস্ততম এলাকাগুলোর একটি সাহেব বাজার জিরো পয়েন্ট। এই এলাকায় ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করতে রাজশাহীর সিনিয়র সিটিজেন ফোরাম ও স্থানীয় মার্কেট প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে এই উদ্যোগের সুফল নগরবাসী অনুভব করতে শুরু করেছে।

তিনি বলেন, স্কুল কলেজের শিক্ষার্থীদের মাদক, ইভটিজিং, সাইবার অপরাধ, ট্রাফিক আইন এবং কিশোর অপরাধ সম্পর্কে সচেতন করতে স্কুল ভিজিটিং কর্মসূচি চালু করা হয়। যা স্কুলকলেজের শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে একটি নিরাপদ ও সুন্দর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় আরএমপি ও জেলা পুলিশ রাজশাহী’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, রাজশাহীর গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী সংগঠনগুলোর প্রতিনিধি, সিনিয়র সিটিজেন ফোরাম এবং ট্রাফিক ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা নগরীর যানজট ও ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।

অনুষ্ঠানে বাস স্ট্যান্ড নওদাপাড়ায় স্থানান্তর, ক্লোজ সার্কিট ক্যামেরা (CCTV) স্থাপন, সাহেব বাজারে রোড ডিভাইডার সম্পন্ন করা, হকারদের জন্য নির্দিষ্ট জায়গা নির্ধারণ, কালার ভেদে অটো রিক্সা চলাচল। অটোর সংখ্যা নিয়ন্ত্রণ ও রিপ্লেসমেন্ট অটো না দেয়া, অটো ড্রাইভারদের প্রশিক্ষণ, অটো স্ট্যান্ড নির্দিষ্টকরণ, ডাম্পিং এর স্থান নির্ধারণ ও নগরীতে ট্রাফিক সিগন্যাল সিস্টেম চালু করা সংক্রান্তে আলোচনা হয়।

সভা শেষে বিভাগীয় কমিশনার বলেন, রাজশাহীর মতো একটি শান্তিপূর্ণ ও সবুজ নগরীকে সুশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থার মাধ্যমে আরও উন্নত করা সম্ভব। আরএমপির এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এর সফল বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকল নগরবাসীর সহযোগিতা একান্ত প্রয়োজন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31