IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*তরাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রাবাঘা চারঘাটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না: রথযাত্রায় এমপি চাঁদনিয়ামতপুরে‘জুলাই শহীদ দিবস’উদযাপনদুই দফা দাবিতে বাগমারায় শাখা ডাকঘর কর্মচারীদের স্মারকলিপি প্রদানমান্দায় জুলাই শহীদ দিবস পালিতফুলবাড়ীতে কৃষক কার্ড বিতরণে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনফুলবাড়ীতে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত
Home >> অর্থনীতি >> ব্যাংকগুলোকে অভিন্ন ফর্মে ‘বিপি আইডি’ খোলার নির্দেশ

ব্যাংকগুলোকে অভিন্ন ফর্মে ‘বিপি আইডি’ খোলার নির্দেশ

ধূমকেতু নিউজ ডেস্ক : সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ সহজ করতে পৃথক বুথে বিনিয়োগকারীর আবেদনসহ বিজনেস পার্টনার (বিপি) আইডি খোলা সংশ্লিষ্ট সকল দলিলাদি সংরক্ষণ করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে ‘গভর্নমেন্ট সিকিউরিটিজ বিনিয়োগ উইন্ডো’ নামে একটি আলাদা বুথ স্থাপন করে অভিন্ন ফর্মের মাধ্যমে বিনিয়োগকারীদের বিপিআইডি খুলতে বলা হয়েছে।

সোমবার ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

সার্কুলারে বলা হয়, ‘গভর্নমেন্ট সিকিউরিটিজ বিনিয়োগ উইন্ডো’ নামের আলাদা বুথের মাধ্যমে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের বিনিয়োগকারীর আবেদনের ভিত্তিতে বিপিআইডি খোলার নিমিত্তে প্রয়োজনীয় দলিলাদি গ্রহণ করবে। এসব দলিলাদি যাচাইপূর্বক আবেদন ফরম পূরণ করে তার ছায়ালিপি পত্রের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসের সিকিউরিটিজ সেকশনে প্রেরণ করা হবে। উক্ত ফরমের ছায়ালিপির ভিত্তিতে মতিঝিল অফিসের সিকিউরিটিজ সেকশন এমআই মডিউলে বিপিআইডি খোলার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়া বিনিয়োগকারীর আবেদনসহ বিপিআইডি খোলা সংশ্লিষ্ট সকল দলিলাদি তফসিলি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান সংরক্ষণ করবে।

এতে আরও বলা হয়, বিনিয়োগকারী কর্তৃক দাখিলকৃত দলিলাদির সঠিকতা যাচাইয়ের দায়িত্ব পালন করবে সংশ্লিষ্ট ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান। তবে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় ক্ষেত্রে ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানকে উক্ত দলিলাদি সরবরাহের নির্দেশনা প্রদান করতে পারবে এবং দলিলাদি যাচাইয়ের নিমিত্তে পরিদর্শন কার্যক্রমও পরিচালনা করতে পারবে

সার্কুলারে এ নির্দেশনা অবিলম্বে কার্যকর করতেও বলা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930