IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> খেলা >> ‘আমরা সাকিবকে বিচার করার কেউ নই’

‘আমরা সাকিবকে বিচার করার কেউ নই’

ধূমকেতু নিউজ ডেস্ক : ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় সারির দলের কাছে ধবলধোলাইয়ের সমালোচনাকে ছাপিয়ে গেছে অলরাউন্ডার সাকিব আল হাসানের আইপিএল খেলার বিষয়টি।

এপ্রিলে শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজ বাদ দিয়ে সাকিব কেন আইপিএলকে বেছে নিলেন- বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় বইছে।

বিসিবির কর্মকর্তাদের মতো বাংলাদেশ ক্রিকেটের কয়েকজন সাবেক তারকাও সাকিবে বিপক্ষে দাঁড়িয়েছেন।

তবে বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোকে পাওয়া গেল সাকিবের পাশেই।

মঙ্গলবার টাইগারদের নিউজিল্যান্ড সফরে যাওয়ার আগে ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে ডমিঙ্গো বলেন, ‘কোচ হিসাবে অবশ্যই আমি সাকিবকে সব সময় দলে চাইব। কিন্তু আসল কথা হচ্ছে শেষ পর্যন্ত সিদ্ধান্তটা তারই। আবেগে না ভেসে সাকিবের সিদ্ধান্তকে শ্রদ্ধা জানানো উচিত আমাদের। কারণ ক্যারিয়ারের এই পর্যায়ে এসে সে এমন সিদ্ধন্ত নিতেই পারে। এ নিয়ে ভাবতেই পারে। তার ক্যারিয়ার, তার জীবিকা- ফলে আমরা এসব বিচার করার কেউ নই।’

নিউজিল্যান্ড সফরে নেই সাকিব। পিতৃত্বকালীন ছুটিতে থাকবেন এ সফরের সময়।

সাকিব ছাড়া শক্তিশালী কিইউদের বিপক্ষে কেমন খেলবে টাইগাররা – এমন প্রশ্নে বাংলাদেশ কোচ বলেন, ‘হ্যা অবশ্যই সফরটা বেশ কঠিন হবে। কারণ এই মুহূর্তে নিউজিল্যান্ড দুর্দান্ত ফর্মে আছে। আর সাকিবকে ছাড়া খুব বেশি ওয়ানডে আমরা খেলি না। তার অনুপস্থিতিতে দল অনেকটা ভারসাম্য হারাবে। এজন্য তার জায়গায় একজন অলরাউন্ডার খুঁজে বের করতে হবে শিগগিরই। টেস্টে মিরাজ দেখিয়েছে যে কাজটা সে পারে। কিন্তু আমাদের আরও বিকল্প দরকার।লোয়ার-মিডলঅর্ডারে একজন পাওয়ার হিটার ও ফিনিশার দরকার। এই জায়গাগুলোতে উন্নতি করতে হবে আমাদের।’

এমন সব সীমাবদ্ধতাও নিউজিল্যান্ড সফরে ভালো কিছুর আশা করছেন ডমিঙ্গো।

বললেন, আমি যতদিন বাংলাদেশে আছি, দেখেছি ৫০ ওভারের ফরম্যাট দারুণ উপভোগ করে দলের অধিকাংশ ক্রিকেটার। এটা তাদের গর্বের জায়গা। তাই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ আশা করছি।

নিউজিল্যান্ড সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। এজন্য ২০ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। যেখানে সাকিবের অনুপস্থিতিতে জায়গা পেয়েছেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31