IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> বিনোদন >> নায়িকা বুবলীকে দু’বার হত্যাচেষ্টা!

নায়িকা বুবলীকে দু’বার হত্যাচেষ্টা!

ধূমকেতু নিউজ ডেস্ক : পরপর দুইবার হত্যাচেষ্টার অভিযোগ করলেন ঢাকাই ছবির নায়িকা শবনম বুবলী। তাকে কেউ মেরে ফেলার চেষ্টা করছে- সম্প্রতি এমন মন্তব্য করেছেন যুগান্তরের কাছে। তবে সেই ব্যক্তি কে বা কারা এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি তিনি।

শুক্রবার ফেসবুকে নিজের অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এমন দাবি করেছেন। বুবলী লিখেছেন- সব সড়ক দুর্ঘটনাই দুর্ঘটনা নয়, অনেক সময় পরিকল্পিতও হয়, তা গত দুই দিন টের পেয়েছি। উপলব্ধি করেছি আমরা যা দেখি বা শুনি তার পেছনেও অন্য এক অজানা সত্য থাকে। মৃত্যকে খুব কাছ থেকে দেখলাম আর ভাবছিলাম আজকের দিনটি তো আমাকে নিয়ে অন্যরকম সংবাদও হতে পারতো। হয়তো আল্লাহর রহমত, মা-বাবা ভাইবোনদের দোয়া আর আপনাদের ভালোবাসায় এ যাত্রায় ভালো আছি।

তিনি আরও লিখেছেন- গত ৪-৫ দিন ধরে আমি ‘চোখ’ নামে একটি সিনেমার শুটিং করছিলাম। যথারীতি শুটিং শেষে রাতে বাসায় ফেরার পথে বিপরীত রাস্তা থেকে কোনো হর্ন না বাজিয়ে, কোনো সিগন্যাল না দিয়ে আমার গাড়ির সামনে প্রচণ্ড বেগে তেড়ে এসেছে একটি প্রাইভেটকার। যার গ্লাস ছিল ব্ল্যাক পেপার দিয়ে মোড়ানো এবং কোনো নাম্বার প্লেট ছিল না।

আমার ড্রাইভার হার্ড ব্রেক না করলে হয়তো অন্য কিছু হতে পারতো। আর আমি নিজেও ড্রাইভিং জানি, তাই কোনটি দুর্ঘটনা আর কোনটি ইচ্ছাকৃত তা বোঝার ক্ষমতা নিশ্চয়ই একজন সুস্থ স্বাভাবিক মানুষের মতো আমারও আছে। প্রথম দিন সব বুঝতে পেরেও মনকে সান্ত্বনা দিয়েছিলাম। হয়তো বিপরীত দিক থেকে আসা গাড়ি এত জোরে আসার কারণে কন্ট্রোল রাখতে পারেনি। কিন্তু একই ঘটনার পুনরাবৃত্তি হলে সেটি তো আর বুঝতে বাকি থাকে না যে, এটি উদ্দেশ্যমূলক করা হচ্ছে।

এই পোস্টের সূত্র ধরে তার কাছে জানতে চাইলে বুবলী যুগান্তরকে বলেন, একই ঘটনার পুনরাবৃত্তি হওয়া কোনো স্বাভাবিক বিষয় নয়। গত বুধবার রাতে যখন প্রথমবার সেই গাড়িটি আমাকে ফলো করে বা এ ঘটনার শিকার হই তখন মনকে সান্ত্বনা দিয়েছিলাম, এটা বোধহয় কোনো দিকভ্রান্ত ড্রাইভারের কাজ। কিন্তু একই ঘটনা যখন বৃহস্পতিবার রাতেও ঘটল তখন আর কাকতালীয় মনে হয়নি। বুঝতে পেরেছি আমাকে হত্যা করার জন্যই কেউ এ ধরনের মিশনে নেমেছে।

আপনি কী কাউকে সন্দেহ করেন? জানতে চাইলে বুবলী বলেন, অনেক দিন ধরেই আমি নানাভাবে নানাকিছু বুঝতে পারছি, কিন্তু স্পেসিফিক কারও নাম বলতে চাই না। যেহেতু আমার কাছে কোনো প্রমাণ নেই। দুই দিনই ঘটনাটি উত্তরা থেকে এয়ারপোর্টের পরে একই জায়গায় ঘটেছে। এজন্য আর কাকতালীয় মনে হয়নি। তবে শিগগিরই আমি এ বিষয়ে আইনি ব্যবস্থা নেব। কারণ যারাই এসব ন্যক্কারজনক অপরাধের সঙ্গে জড়িত থাকবেন, তারা নিশ্চয়ই বারবার সুযোগের অপেক্ষায় থাকবেন। তাই আইনি ব্যবস্থা নেয়াটা আমার জন্য জরুরি হয়ে পড়েছে। বিষয়টি নিয়ে আমি পরিবারের সঙ্গেও কথা বলেছি।

এদিকে প্রায় ১১ মাস আড়ালে থাকার পর গত জানুয়ারি মাসে আবারও প্রকাশ্যে আসেন শাকিব খানের হাত ধরে সিনেমায় আসা চিত্রনায়িকা বুবলী। সর্বশেষ তিনি নিরবের বিপরীতে ‘ক্যাসিনো’ নামে একটি ছবিতে অভিনয় করেন। ওই সময়ই তার সম্ভাব্য মা হওয়ার গুঞ্জন উঠে। ছবির শুটিংয়ের পরপরই বুবলী আড়ালে চলে যান।

আড়ালে থাকাকালীন মা হওয়ার গুজবটি আরও বেশি জোরালো হয়। তবে ১১ মাস পর যখন প্রকাশ্যে আসলেন তখন আড়ালে থাকার বিষয়ে কোনো মুখ খোলেননি এই নায়িকা।

তিনি বলেছেন, সময় হলেই তিনি সব জানাবেন। তবে এ সময় আমেরিকায় অভিনয় বিষয়ক একটি কোর্সে অংশ নিতে সেখানে কয়েক মাস অবস্থান করেছেন বলে জানিয়েছেন। ফিরতি যাত্রায় কয়েক দিন আগে নিরবের বিপরীতে ‘চোখ’ নামে নতুন একটি ছবির শুটিং শুরু করেছেন। গত সপ্তাহে শাকিব খানের বিপরীতে ‘লিডার আমি বাংলাদেশ’ নামে নতুন আরও একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন বুবলী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31