IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে গাজীপুরে শ্রমিক বিক্ষোভবিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিবকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসকরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখা কেন জরুরি?‘ব্রেক্সিটে যুক্তরাজ্যের লাভের চেয়ে ক্ষতি বেশি হয়েছে’নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জারিমানাডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার করে এসআরবি-১পোরশায় বালিকা প্রীতি ফুটবল ফাইনালরাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসা
Home >> বিশেষ নিউজ >> রাজশাহী >> ‘স্বপ্নের পাকা ঘরে’ নানা সমস্যা

‘স্বপ্নের পাকা ঘরে’ নানা সমস্যা

ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : পুঠিয়ায় গৃহহীনদের দেয়া ‘স্বপ্নের পাকা ঘরে’ বসবাসের জন্য ঘর প্রাপ্তরা রাস্তা, পানি ও বিদ্যুৎ সুবিধা নিশ্চিত না হওয়ায় সমস্যায় রয়েছেন। তাদের এই সমস্যাগুলো সমাধানে কাজ করছে প্রশাসন।

প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, মুজিববর্ষে প্রধানমন্ত্রীর দেয়া উপহার পাঁকা ঘর ৫৪ টি ভূমি ও গৃহহীন পরিবারের মধ্যে হস্তান্তর করা হয়। প্রতিটি ঘর নির্মাণে ব্যয় হয়েছে এক লাখ ৭১ হাজার টাকা। আশ্রয়ণ প্রকল্প-২ এর মাধ্যমে ‘ক’ শ্রেণিভুক্ত জমিতে এই ঘরগুলো নির্মাণ করেন উপজেলা প্রশাসন। অপরদিকে দ্বিতীয় ধাপে উপজেলা জুড়ে আরও ৮০টি পাকা ঘর নির্মাণ কাজ শুরু হচ্ছে। এর মধ্যে তালুকদার গ্রামে নতুন করে আরও ১৪টি ঘর ও একটি মসজিদ তৈরি হচ্ছে।

সরেজমিনে উপজেলার বারইপাড়া এলাকায় ‘তালুকদার গ্রাম’ ঘুরে দেখা গেছে ‘ক’ শ্রেণিভুক্ত প্রায় সাড়ে তিন একর জমির ওপর নির্মিত ২৪টি পাকা ঘরের মধ্যে মাত্র ৭টি বাড়িতে পরিবার বসবাস করছেন। আর তিনটি ঘরের মালিকরা দিনের কিছু সময়ের জন্য ‘তালুকদার গ্রামে’ অবস্থান করে পূর্বের বাড়িতে ফিরে যায়। বাকি ১৪ টি ভূমি ও গৃহহীন পরিবার উদ্বোধনী অনুষ্ঠানে ঘরের মালিকানা দলিল ও চাবি নিয়ে চলে যাওয়ার পর আর ফিরে আসেনি। প্রতিটি পবিরারের জন্য ওই পাঁকা ঘরের মধ্যে দুটি রুম, একটি বার্থরুম ও রান্নার স্থান রয়েছে। সেই সাথে ওই পরিবার গুলোর জন্য আলাদা বিদ্যুৎ সংযোগ ও পানি সরবরাহের কাজ শেষ পর্যায়ে। পাশাপাশি ওই এলাকায় একটি মসজিদ নির্মাণ ও আলোকবাতির কাজ শুরু হয়েছে। আর তাদের যাতায়াতের জন্য তৈরি করা নতুন সড়কটি পাকা করণ কাজও শুরুর অপেক্ষায়।

‘তালুকদার গ্রামে’ স্ব-পরিবার নিয়ে বসবাসকারী শেফলী বেগম ও শাবানা বেগম বলেন, এখানে যারা ঘর পেয়েছেন তারা ভূমি ও গৃহহীন অসহায় পরিবার। এদের মধ্যে বেশীর ভাগ দিনমুজুর ও ভ্যান চালক। আর এখান থেকে পুঠিয়া সদর প্রায় ৫ কিলোমিটার। প্রতিদিন তাদের কাজে যাতায়াতে দীর্ঘপথ যাওয়া-আসা করতে হয়। তার উপর এখানে যাতায়াতে কাঁচা পথ, অনেক ঘরে বিদ্যুৎ সংযোগ নেই। সে কারণে হয়তো অনেকে পরিবার নিয়ে আসতে দেরি করছেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাই মোহাম্মদ আনাছ বলেন, ভূমি ও গৃহহীদের জন্য নির্মিত ‘তালুকদার গ্রামে’ এখনো যারা পরিবারসহ আসেননি, তারা অল্পদিনের মধ্যে চলে আসবেন। আর ওইখানে বিদ্যুৎ ও পানি ব্যবস্থা করা হচ্ছে। অপরদিকে তাদের চলাচলের জন্য পাকা সড়ক তৈরির পরিকল্পনা করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31