IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিতফুলবাড়ীতে ১১০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণবিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যানের মৃত্যুসিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছাসেবীদের মতবিনিময় সভাশিক্ষার্থীদের চুল কেটে বিতর্কে, প্রধান শিক্ষককে সরানো হলো অন্য বিদ্যালয়েনেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ডজলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমানচাঁপাইনবাবগঞ্জে আদালতে ঘুষ ও হয়রানীর অভিযোগ পেশকারের বিরুদ্ধেসিরাজগঞ্জে নবনিয়োগ প্রাপ্ত সার ডিলারদের সাথে চুক্তি সম্পাদন ও অবহিতকরন সভাকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৩বাগমারায় ৪০ বস্তা রাসায়নিক সার আটকরাজশাহীতে পিস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান মেলা অনুষ্ঠিতসিরাজগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগের ব্যানার ও তালা, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ
Home >> খেলা >> চার ম্যাচ পর অবশেষে জিতল চ্যাম্পিয়নরা

চার ম্যাচ পর অবশেষে জিতল চ্যাম্পিয়নরা

ধূমকেতু নিউজ ডেস্ক : পুরো ফেব্রুয়ারি মাসে ইংলিশ প্রিমিয়ার লিগে একটি ম্যাচও জেতেনি বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। শুরুটা ব্রাইটনের কাছে ০-১ গোলে হেরে। এরপর ম্যানচেস্টার সিটির কাছে ১-৪, লিস্টার সিটির কাছে ১-৩ ও এভারটনের কাছে তারা হেরেছে ০-২ গোলের ব্যবধানে। ইতিবাচক বলতে ছিল কেবল চ্যাম্পিয়নস লিগের ম্যাচে লাইপজিগকে ২-০ গোলে হারানো।

সেই চার পরাজয়ের হতাশা পেছনে ফেলে নতুন মাসের প্রথমদিনই জয়ের দেখা পেয়েছে চ্যাম্পিয়নরা। তুলনামূলক দুর্বল শেফিল্ড ইউনাইটেডকে তাদেরই মাঠ থেকে ২-০ গোলে হারিয়ে এসেছে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।

লিভারপুলের এ জয়ে অবশ্য বড় অবদান রেখেছে স্বাগতিক শেফিল্ডও। কষ্টেসৃষ্টে অলরেডরা এক গোল করার পর দ্বিতীয় গোলটি উপহার দিয়েছে তারা, হজম করেছে আত্মঘাতী গোল। একের পর এক আক্রমণ করেও একবারের বেশি শেফিল্ডের রক্ষণভেদ করে যেতে পারেনি লিভারপুলের খেলোয়াড়রা।

পুরো ম্যাচে লিভারপুলের বল দখলের নিয়ন্ত্রণ কিংবা আক্রমণের ধারেকাছেও ছিল না শেফিল্ড। তবে প্রথম সুযোগটা পেয়েছিল তারাই। ম্যাচের শুরুর দিকে ফ্রি-কিক থেকে আসা বল কাছ থেকে হেড করেছিলেন শেফিল্ডের ডেভিড ম্যাকগোল্ডরিক। তা ঠেকিয়ে জাল অক্ষত রাখেন লিভারপুল গোলরক্ষক আদ্রিয়ান।

এরপর প্রথমার্ধে অন্তত পাঁচবার জোরালো আক্রমণ সাজায় লিভারপুল। কিন্তু প্রতিবারই সাদিও মানে, রবার্তো ফিরমিনো, মোহামেদ সালাহদের হতাশ করেন শেফিল্ড গোলরক্ষক অ্যারন রামসডেল। রীতিমতো চীনের প্রাচীরে পরিণত হন তিনি। যত যাই হোক, গোল না খাওয়ার পণটা প্রথমার্ধে পূরণ করেন অক্ষরে অক্ষরে।

তবে বিরতির পর ফিরে আর নিজের জাল অক্ষর রাখতে পারেননি রামসডেল। দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে প্রতিপক্ষ রক্ষণকে ফাঁকি দিয়ে ম্যাচের প্রথম গোল করেন কার্টিস জোনস। ডান দিক থেকে আসা ক্রসে ফিরমিনো ব্যাকহিল ফ্লিক করলে, বল প্রতিপক্ষের একজনের পায়ে লেগে পেয়ে যান জোন্স। জোরালো শটে লক্ষ্যভেদ করেন ইংলিশ মিডফিল্ডার।

এই গোলের তিন মিনিট পর সাদিও মানে কাঁপান শেফিল্ডের জাল। কিন্তু অফসাইডের কারণে বাতিল হয়ে যায় সেটি। ম্যাচের ৬৪ মিনিটের সময় আত্মঘাতী গোলে ব্যবধান হয় দ্বিগুণ। ফিরমিনোর শট শেফিল্ডের ডিফেন্ডার কিন ব্রায়ানের পায়ে লেগে জালে ঢুকে যায়। শেষ দিকে সালাহ সুবর্ণ সুযোগ নষ্ট করেন।

শেফিল্ডকে ২-০ গোলে হারানোর পরেও পয়েন্ট টেবিলে কোনো উন্নতি ঘটেনি লিভারপুলের। ২৬ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে টেবিলের ছয় নম্বরে বর্তমান চ্যাম্পিয়নরা। টেবিলের তলানিতে থাকা শেফিল্ডের সংগ্রহ ২৬ ম্যাচে ১১ পয়েন্ট। সমান ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে সবার ওপরে ম্যানচেস্টার সিটি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31