IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> বিনোদন >> ছয় বছর পর মুক্তির অনুমতি পেলো ‘চন্দ্রাবতীর কথা’

ছয় বছর পর মুক্তির অনুমতি পেলো ‘চন্দ্রাবতীর কথা’

ধূমকেতু নিউজ ডেস্ক : সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছে সরকারি অনুদানের সিনেমা ‘চন্দ্রাবতীর কথা’। ছবিটির পরিচালক এন রাশেদ চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন। তার ছবিটি সেন্সর বোর্ডের সদস্যদের কাছে প্রশংসিত হয়েছে বলেও জানান তিনি।

গতকাল রোববার (২৮ ফেব্রুয়ারি) সেন্সর বোর্ডের ছাড়পত্র হাতে পেয়েছেন পরিচালক।

১ ঘণ্টা ৪৪ মিনিট ২৭ সেকেন্ড ব্যাপ্তির এই সিনেমায় উঠে এসেছে বাংলাদেশের প্রথম নারী কবি চন্দ্রাবতীর গল্প। ‘মলুয়া’, ‘দস্যু কেনারামের পালা’ এবং ‘রামায়ণ’ এ কবির অন্যতম সৃষ্টি।

তার সৃষ্টির চেয়েও বেশি নাটকীয় এবং একইসঙ্গে বিয়োগান্তক তার নিজের জীবন।

ষোড়শ শতকের প্রতিভাবান ও সংগ্রামী এই নারীকে নিয়েই চলচ্চিত্রটি নির্মাণ করেছেন এন রাশেদ চৌধুরী। ২০১৫ সালের ডিসেম্বরে শুরু হয়েছিল ‘চন্দ্রাবতী কথা’র শুটিং। চন্দ্রাবতীর জন্মস্থান কিশোরগঞ্জের বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং হয়েছে।

এরপর কেটে গেছে ছয় বছর। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। সেন্সর ছাড়পত্র হাতে পেয়ে ছবিটি চলতি বছরেই মুক্তি দেয়ার কথা ভাবছেন এর পরিচালক ও প্রযোজক রাশেদ চৌধুরী।

‘চন্দ্রাবতী কথা’র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দোয়েল ম্যাশ। এছাড়া আরও অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, মিতা রহমান, গাজী রাকায়েত, আরমান পারভেজ মুরাদ, নওশাবা আহমেদ, ইমতিয়াজ বর্ষণ, জয়িতা মহলানবিশ প্রমুখ।

ছবিতে কিশোরগঞ্জের গ্রামের সাধারণ মানুষেরাও অভিনয় করেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31