IMG-LOGO

শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২৩ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে গোয়াল ঘরে আগুন লেগে ৬টি গরু পুড়ে ছাইপর্যাপ্ত জ্বালানি তেল থাকা সত্বেও কৃত্রিম সংকট তৈরি করে বিক্রি, জরিমানা গুনলেন ব্যবসায়ী‘আজকের সংসদ জুলাইয়ের রক্তের ওপর দাঁড়ানো সংসদ’‘রাষ্ট্রপতির কাছেই শপথ নিয়েছিলেন, তাহলে এখন বিরোধিতা কেন’নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতে তিনটি ইভাটাকে ১০ লাখ টাকা জরিমানাপুঠিয়ায় ঈদকে সামনে রেখে চলছে বাজার মনিটরিং ব্যবস্থারাণীনগরে অবৈধ রিং জাল পুড়ে বিনষ্ট : মৎস্য অভয়াশ্রম ঘোষণা করলেন ইউএনওনিয়ামতপুরে বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল,রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্নতানোরে মহান স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা‘‘রক্তের প্রতিশোধ’ নিতে ইরান দ্বিধা করবে না’গোমস্তাপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবসের প্রস্তুতিসভাদুর্গাপুরে ঈদুল ফিতর উপলক্ষে ৩০৮৫ পরিবার পেল বিনামূল্যে চালরাণীনগরে বিস্তীর্ণ জুড়ে ইরি-বোরো ধানের সবুজের সমারহমহান স্বাধীনতা দিবস উদযাপনে তরাগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতবাগেরহাটে সড়ক দুর্ঘটনা, নিহত বেড়ে ১৩
Home >> খেলা >> বার্সেলোনার সাবেক সভাপতি গ্রেফতার

বার্সেলোনার সাবেক সভাপতি গ্রেফতার

ধূমকেতু নিউজ ডেস্ক : অবশেষে গ্রেফতার হলেন সাবেক বার্সা সভাপতি জোসেফ মারিয়া বার্তোমেউ। ‘বার্সা গেট’ কেলেঙ্কারির অভিযোগে আজ সোমবার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে স্প্যানিশ পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছে জনপ্রিয় সংবাদমাধ্যম দ্য মিরর।

গত বছর ফুটবল বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিলেন বার্তোমেউ। কথার বরখেলাপ করে লিওনেল মেসিকে বার্সেলোনা ছাড়তে দেননি তিনি। যদিও তার কিছুদিন পরই নিজে থেকেই দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন স্প্যানিশ এই ফুটবল সংগঠক।

অভিযোগ মতে, ২০১৭ সালে ক্যাম্প ন্যু-তে নিজের আধিপত্য বিস্তার ও ভাবমূর্তি উজ্জ্বল করতে আইথ্রি নামের এক গণসংযোগ প্রতিষ্ঠানকে অর্থ দিয়েছিলেন বার্তোমেউ। এটাই ‘বার্সা গেট’ কেলেঙ্কারি নামে পরিচিত।

যার উদ্দেশ্য ছিল- কার্লোস পুয়োল, জাভি হার্নান্দেজ, লিওনেল মেসি, জেরার্ড পিকে, কোচ পেপ গার্দিওলার মতো বার্সা কিংবদন্তিদের নামে অপপ্রচার চালানো।

স্প্যানিশ সংবাদমাধ্যম কাদেনাসেরের সংবাদ অনুযায়ী, সোমবার সকালে নিজ বাসভবন থেকে গ্রেফতার করা হয় বার্তোমেউকে। তার সঙ্গে গ্রেফতার করা হয় দুই পরিচালক অস্কার গ্রাউ ও রোমান গোমেজ পন্তিকেও। এছাড়া পুলিশ স্টেশনে আনা হয় বার্তোমেউর পরামর্শদাতা জুমি মাসফেরারকেও।

শুধু আই থ্রি নয়, আরও পাঁচটি প্রতিষ্ঠানকে ভাড়া করেছিল বার্সা কর্তৃপক্ষ। এনএসজি সোস্যাল সায়েন্স ভেনচার এসএল, তন্ত্র সফট এসএ, ডিজিটাল সাইড এসএ, বিগ ডেটা সলিউশন এসএ এবং ফিউচারিক এসএ নামক প্রতিষ্ঠান ভাড়া করে তারা। তার অনুসন্ধান করতে সোমবার সকালে বার্সেলোনার ক্লাব অফিসেও তল্লাসি চালায় কাতালুনিয়ার পুলিশ ফোর্স- দ্য মোসেস দ্য এস্কুয়াদ্রা। কাতালান ক্লাবের সূত্র ধরে কাদেনাসেরা জানিয়েছে প্রয়োজনীয় কাগজপত্র নিয়েই ক্লাবটিতে তল্লাসি চালায় পুলিশ।

উল্লেখ্য, গত জুলাইয়ে বার্সাগেট কেলেঙ্কারি থেকে মুক্তি পেয়েছিল বার্সেলোনা। কিন্তু কিছু দিন পর পুলিশ আরও তথ্য সংগ্রহ করে বিষয়টির সত্যতার প্রমাণ পায়। ক্লাবটি ওই প্রতিষ্ঠানগুলোর সাথে তিনটি ভিন্ন কাজের জন্য মোট ছয়বার চুক্তি করেছে বলে জানায় তারা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728