IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> খেলা >> অধিনায়কের ব্যাটে স্বস্তিতে জিম্বাবুয়ে

অধিনায়কের ব্যাটে স্বস্তিতে জিম্বাবুয়ে

ধূমকেতু নিউজ ডেস্ক : আফগানিস্তানকে মাত্র ১৩১ রানে গুটিয়ে দিয়েও দারুণ অস্বস্তিতে ছিল জিম্বাবুয়ে। স্বাগতিকদের বোলিং তোপে ৩৮ রানেই ৪ উইকেট হারিয়ে বেশ বিপদেই পড়ে সফরকারীরা। তবে আজ মঙ্গলবার প্রথমদিন শেষে অধিনায়ক শিন উইলিয়ামসের চতুর্থ ফিফটিতে ২ রানের লিড নিয়ে অনেকটাই স্বস্তিতে সফরকারীরা।

এর আগে আবু ধাবিতে শুরু হওয়া দুই টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি উভয় দল। সকালে টস জিতে আগে ব্যাট করতে নেমে প্রথম বলেই উইকেট হারায় আফগানিস্তান। মুজারাবানির পেস তোপে এরপর মাত্র ৮ রানেই দ্বিতীয় উইকেট হারায় আসগর আফগানের দল। এরপর উইকেট শিকারে যোগ দেন আরেক পেসার ভিক্টর নায়ুচি।

মূলত এই দুই বোলারের আগুনে বোলিংয়ে একে একে উইকেট হারাতে থাকা জিম্বাবুয়ে শেষ পর্যন্ত গুটিয়ে যায় ১৩১ রানেই। দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান আসে অধিনায়ক আসগর আফগানের ব্যাট থেকে। এছাড়া ৩১ রান করেন ওপেনার ইব্রাহিম জাদরান।

আর প্রতিপক্ষকে গুটিয়ে দেয়ার ক্ষেত্রে সবচেয়ে অগ্রগণ্য ভূমিকায় ছিলেন জিম্বাবুইয়ান পেসার ব্লেসিং মুজারাবানি। ৪৮ রানের বিনিময়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন তিনি। কম জাননি ভিক্টর নায়ুচিও। তিনটি উইকেট গেছে মাত্র চতুর্থ টেস্ট খেলতে নামা ২৮ বছর বয়সী এই পেসারের ঝুলিতে।

স্বাগতিকদেরকে এই অল্প রানে আটকে দিয়েও স্বস্তিতে নেই সফরকারীরা। ব্যাট করতে নেমে তারাও উইকেট হারায় প্রথম ওভারেই। ইনিংসের চতুর্থ বলেই উইকেট হারানো জিম্বাবুয়ে তাদের দ্বিতীয় উইকেট হারায় ২২ রানেই। এরপর ১৪তম ওভারে এসে পরপর দুই বলে ওপেনার প্রিন্স মাসভাউরে (১৫) ও নতুন নামা ওয়েসলি মাধেভেরেকে (০) রানের খাতা খোলার আগেই সাজঘরের পথ দেখান আমির হামজা।

দলের বড় তারকা রশিদ খানের পরিবর্তে নিজের দ্বিতীয় টেস্ট খেলতে নেমে দ্রুতই তিনটি উইকেট নিজের করে নেন এই বাঁহাতি স্পিনার। যাতে ৩৮ রানেই চতুর্থ উইকেট হারিয়ে বিপাকে পড়ে রোডেশিয়ানরা। এমন বিপর্যয়ের মাঝে অভিজ্ঞ সিকন্দার রাজাকে সঙ্গী করে দলের হাল ধরেন দলীয় অধিনায়ক শিন উইলিয়ামস। ৭১ রানের জুটি গড়ে দলকে বিপদমুক্ত করতে সচেষ্ট হন দুজন।

ফিফটি হাঁকানোর পথে শিন উইলিয়ামসের একটি কাভার ড্রাইভ, ছবি- ক্রিকইনফো।

তবে তাদের স্কোর একশ পেরোতেই জিম্বাবুয়ে শিবিরে ফের আঘাত হানেন আমির হামজা। রাজাকে প্রলুব্ধ করে ডিপ পয়েন্টে আব্দুল মালিকের হাতে ধরা দিতে বাধ্য করেন আফগানি এই বাঁহাতি অর্থোডক্স স্পিনার। ফলে ফিফটির আশা জাগিয়েও ৭ রান দূরে থাকতে সাজঘরে ফেরেন সিকান্দার। তার ৬২ বলেই এই লড়াকু ইনিংসে ছিল পাঁচটি চারের মার। আর এ নিয়ে এই ইনিংসে এখন পর্যন্ত একাই চারটি উইকেট শিকার করে নেন হামজা।

পরে রায়ান বার্লকে সঙ্গী করে আর কোনও ক্ষতি হতে না দিয়ে নিজের টেস্ট ক্যারিয়ারের চতুর্থ ফিফটি পূরণ করার পাশাপাশি দলকে ২ রানের লিডও এনে দেন জিম্বাবুয়ে ক্যাপ্টেন। অপরাজিত আছেন পাঁচ চারের সাহায্যে ৫৪ রানে। সঙ্গী বার্ল আছেন ৮ রান নিয়ে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31