IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> নগর-গ্রাম >> পোরশায় ক্ষুরা রোগে একাধীক গরুর মৃত্যু

পোরশায় ক্ষুরা রোগে একাধীক গরুর মৃত্যু

ধূমকেতু প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশা উপজেলার ঘাটনগর ইউনিয়নের নিস্কিনপুর, তেঁতুলিয়া ইউনিয়নের ছাতিয়া ও নিতপুর ইউনিয়নের সোহাতী গ্রামে গরুর ক্ষুরা রোগের ব্যাপক প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এ রোগে আক্রান্ত হয়ে এক সপ্তাহে ৩টি গরু মারা যাওয়ার খবর পাওয়া গেছে। ফলে গরুর মালিকেরা বিপাকে পড়েছে।

নিস্কিনপুর গ্রামের রেজাউল করিম জানান, এ রোগে আক্রান্ত হয়ে রবিবারে তার নিজের ৩০হাজার টাকা দামের একটি গরু, মঙ্গলবার তার ভাই আব্দুর রশিদের একলক্ষ টাকার ১টি গাভি ও তার চাচাতো ভাই আব্দুল আলীর ৩০হাজার টাকা দামের ১টি করে গরু মারা গেছে। এছাড়াও গ্রামটিতে গরুর ব্যাপক ক্ষুরা রোগ দেভা দিয়েছে বলে তিনি জানান।

ছাতিয়া গ্রামের ব্যবসায়ী মোজাম্মেল হক ও নিতপুর ইউনিয়নের সোহাতি গ্রামের মজিবর রহমান জানান, তাদের গ্রামের ব্যাপক ভাবে গরুর ক্ষুরা রোগ দেখা দিয়েছে। তবে এপর্যন্ত কোন গরু মারা যায়নি বলে তারা জানান।

রেজাউল করিম জানান, প্রথম অবস্থায় ক্ষুরা রোগ গরুর পায়ে ও মুখে আক্রমন করছে এবং ১/২ দিনের মধ্যে গরু কাঁপুনি দিয়ে মারা যাচ্ছে। এবস্থায় স্থানীয়ভাবে বিভিন্ন প্রকার এ্যান্টিবায়োটিক ঔষুধ ও কবিরাজী ঔষুধ ব্যবহার করেও রোগ ভাল হচ্ছে না। এপর্যন্ত প্রানী সম্পদ অফিস থেকে কেউ আসেনি বলে তারা অভিযোগ করেন। পূর্বে উপজেলা প্রাণী সম্পদ অফিস থেকে এ রোগের কোন প্রকার টিকা দেওয়া হয়নি বলে তারা জানান। আগে থেকেই টিকা দেওয়া থাকলে তাদের গরু গুলি হয়তো মারা যেতনা বলে তারা ক্ষোভ প্রকাশ করেছেন।

উপজেলা ভারপ্রাপ্ত প্রাণী সম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারী সার্জন ডা: শরিফুল ইসলাম জানান, আমরা ক্ষুরা রোগের কথা শুনেছি এবং ব্যবস্থা নেয়া হচ্ছে। তবে ক্ষুরা রোগের পর্যাপ্ত টিকা না থাকার কথা তিনি জানান। ক্ষুরা রোগ হলে গরু কিছু খেতে পারেনা ফলে না খেয়ে গরু মারা যায়। তিনি এসময় গরুকে স্যালাইন সহ তরল খাওয়ানোর জন্য পরামর্শ দেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31