IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> খেলা >> টানা ২৮ ম্যাচে অপরাজিত ম্যানসিটি

টানা ২৮ ম্যাচে অপরাজিত ম্যানসিটি

ধূমকেতু নিউজ ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে একের পর এক জয় তুলে নিয়ে শিরোপা পুনরুদ্ধারের দিকে ধাবিত হচ্ছে ম্যানচেস্টার সিটি। এবার ঘরের মাঠে উলভসকে ৪ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ নিয়ে টানা ২৮ ম্যাচে অপরাজিত থাকলো পেপ গার্দিওয়ালার দলটি।

মঙ্গলবার (২ মার্চ) রাতের ইত্তিহাদ স্টেডিয়ামের ম্যাচটিতে ৪-১ ব্যবধানে জিতেছে ম্যানসিটি। ম্যাচটির শেষ ১৩ মিনিটে হয় তিন গোল। এর মধ্যে দুটি করেছেন গাব্রিয়েল জেসুস।

ম্যাচের ১৫ মিনিটের সময় লিন্ডার ডেনডোনকারের আত্মঘাতী গোলে এগিয়ে যায় ম্যানসিটি। প্রথমার্ধের এই গোলের ওপরই সন্তুষ্ট থাকতে হয় পেপ গার্দিওয়ালার দলকে। তবে বিরতিতে যাওয়ার আগে এমেরিক লাপোর্ত কাছ থেকে বল জালে পাঠালেও অফসাইডের কারণে তা বাতিল হয়।

বিরতির পর ফিরে ৬২তম মিনিটের সময় সমতা আনেন উলভসের কোনোর কোডি। জোয়াও মৌতিনিয়োর ফ্রি কিকে হেডে ঠিকানা খুঁজে নেন ইংলিশ এই ডিফেন্ডার।

এরপর ম্যাচের ৮০তম থেকে ৯০তম এই ১০ মিনিটের মধ্যে তিন গোল করে স্কাই ব্লুজরা। এর মধ্যে জোড়া গোল করেন সিটির ব্রাজিলিয়ান তারকা গ্যাব্রিয়েল জেসুস।

৮০তম মিনিটে ডি-বক্সে বল পেয়ে মাত্র ৬ গজ দূর থেকে দারুণ দক্ষতায় লক্ষ্যভেদ করেন জেসুস। তার গোলে স্বস্তি ফেরে সিটি শিবিরে। এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়ান রিয়াদ মাহারেজ। ৯০তম মিনিটে মাঝ মাঠ থেকে বল পেয়ে বাঁ দিক থেকে নিচু শটে ঠাণ্ডা মাথায় গোল করেন মাহারেজ।

এরপর অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে আবারও লক্ষ্যভেদ করেন জেসুস। ইলকাই গিনদোয়ানের শট গোলরক্ষক ফেরানোর পর কাছ থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন ব্রাজিলিয়ান তারকা। শুরুতে অফসাইডের বাঁশি বাজান রেফারি, পরে ভিএআরের মাধ্যমে সিদ্ধান্ত পাল্টায়।

এ নিয়ে লিগে টানা ১৫ ও সব প্রতিযোগিতা মিলে টানা ২১ ম্যাচ জিতল ম্যানসিটি। একই সঙ্গে স্পর্শ করল টানা ২৮ ম্যাচে অপরাজিত থাকার ক্লাব রেকর্ড। এ মওসুমে জেসুস-স্টার্লিংরা গোল করেছেন ৫৫টি, বিপরীতে হজম করেছেন মাত্র ৫টি।

এই জয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরও পাকাপোক্ত করল সিটি। ২৭ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। ম্যানচেস্টার ইউনাইটেড এক ম্যাচ কম খেলে ৫০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31