IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> খেলা >> পিচ নিয়ে তীব্র সমালোচনার জবাবে যা বললেন কোহলি

পিচ নিয়ে তীব্র সমালোচনার জবাবে যা বললেন কোহলি

ধূমকেতু নিউজ ডেস্ক : ইংল্যান্ড-ভারতের মধ্যকার সবশেষ আহমেদাবাদ টেস্ট ম্যাচটি মাত্র দেড় দিনেই শেষ হয়। আরও স্পষ্ট করে বললে টেস্টের রীতি অনুসারে প্রতিদিনে ৯০ ওভার করে পাঁচ দিন খেলা হওয়ার কথা থাকলেও ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা এ দুই দল চার ইনিংসে খেলতে পারে মাত্র ১৪০.২ ওভার।

ইংল্যান্ড প্রথম ইনিংসে মাত্র ৪৮.৪ ওভারে ১১২ রানে অলআউট হয়। জবাবে ভারত করতে পারে ৫৩.২ ওভারে ১৪৫ রান। প্রথম ইনিংসের চেয়ে দ্বিতীয় ইনিংসে আরো বাজে অবস্থা ইংল্যান্ডের, মাত্র ৩০.৪ ওভারে ৮১ রানেই অলআউট। চতুর্থ ইনিংসে ৪৯ রানের মামুলি স্কোর তাড়ায় ৭.৪ ওভারে জয় নিশ্চিত করে ভারত।

দুই দলের রান এবং ওভার খেলার অবস্থা দেখলেই স্পষ্ট খুবই নিম্নমানের উইকেটে খেলা হয়েছে। তাইতো আহমেদাবাদের উইকেট নিয়ে তীব্র সমালোচনা করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনসহ বিশ্বের অনেক তারকা ক্রিকেটার।

ক্রিকেট বিশ্লেষকদের অনেকেই বলাবলি করছেন, নিউজিল্যান্ডের সঙ্গে আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার জন্যই হয়তো এমন বাজে পিচ তৈরি করেছে ভারত।

পিচ নিয়ে এমন সমালোচনার জবাবে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি বলেছেন, পিচ ও গোলাপি বল নিয়ে বেশি সমালোচনা হচ্ছে। মাঠে টেস্ট জেতার জন্য নামা উচিত নাকি পাঁচ দিন ধরে খেলার জন্য নামা উচিত? দল হিসেবে আমাদের সাফল্যের কারণ হচ্ছে আমরা কখনও পিচ নিয়ে ভাবি না। পিচ নিয়ে আমরা কখনই কথা বলি না।

কোহলি আরও বলেছেন, আমরা সব জায়গাতেই উন্নতি করার চেষ্টা করেছি। আমরা যখন নিউজিল্যান্ডের মাঠে গিয়ে টেস্ট ম্যাচে তিন দিনে হেরে যাই তখন কেউ পিচ নিয়ে কোনো কথা বলে না, সবাই তখন ভারতের খারাপ ব্যাটিং নিয়েই কথা বলে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31