IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রানসিরাজগঞ্জে নবগঠিত সাংস্কৃতিক সংগঠন সিরাজগঞ্জ কালচার্স এর আত্মপ্রকাশ ও সাংস্কৃতিক অনুষ্ঠাননন্দীগ্রামে দুই বালুবাহী ট্রাকের সংঘর্ষে চালক নিহতমহাদেবপুরে স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটকসয়দাবাদে চামড়া পোড়ানোর অবৈধ কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন,জরিমানা ৬০ হাজার টাকাপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে গাজীপুরে শ্রমিক বিক্ষোভবিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিবকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক
Home >> রাজশাহী >> মার্চের মধ্যে সকল পরীক্ষা নেওয়ার দাবি ছাত্রমৈত্রীর

মার্চের মধ্যে সকল পরীক্ষা নেওয়ার দাবি ছাত্রমৈত্রীর

ধূমকেতু প্রতিবেদক : মার্চ মাসের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পিছিয়ে যাওয়া সকল পরীক্ষা গ্রহণের দাবি জানিয়েছেন ছাত্রমৈত্রীর রাজশাহী জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ।

শনিবার নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে আয়োজিত এক মানববন্ধন থেকে তারা এ দাবি জানান। ছাত্রমৈত্রীর রাজশাহী জেলা ও মহানগর কমিটির উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান সময়ে বিনোদন পার্ক থেকে শুরু করে গণপরিবহনসহ সবকিছুই স্বাভাবিকভাবে চলছে। কিন্তু তথাকথিত করোনা সংক্রমণের অজুহাতে সরকার শুধুমাত্র শিক্ষার্থীদের পরীক্ষা ও ক্লাস আটকে রেখেছে। এক দেশে দুই নীতি কোনভাবেই চলতে পারে না। শিক্ষার্থীরা একবছর লেখাপড়া থেকে বাইরে থাকায় একদিকে তাদের সেশনজট যেমন বাড়ছে, অন্যদিকে হতাশাগ্রস্ত হয়ে অনেকেই লেখাপড়া ছেড়ে দিচ্ছে।

মানববন্ধনে বলা হয়, গতবছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিন থেকে চারটি পরীক্ষাগ্রহণ বাকি ছিল। আর স্নাতকোত্তর পর্বের পরীক্ষা ২০১৯ সালে নেওয়ার কথা ছিল। করোনা মাহমারীর কারণে তা স্থগিত করা হয়। পরে আবার চলতি বছরের শুরুতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। পরীক্ষা ঠিকভাবে চলছিল। কিন্তু এরই মধ্যে হঠাৎ পরীক্ষা বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীরা পড়েছে চরম অনিশ্চয়তায়।

ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে ছাত্রমৈত্রীর নেতারা বলেন, দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে এমন উদাসীনতা ও খামখেয়ালি মনোভাব আমরা প্রত্যাশা করি না। সবকিছু স্বাভাবিকভাবে চলতে পারলে পরীক্ষা গ্রহণও সম্ভব। মার্চ মাসের মধেই সারা দেশে সমন্বিত পরিকলল্পনা গ্রহণের মধ্য দিয়ে স্বাস্থ্যবিধি মেনে পিছিয়ে যাওয়া সকল পরীক্ষা শেষ করতে হবে।

রাজশাহী মহানগর ছাত্রমৈত্রীর সভাপতি ওহিদুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে সংহতি বক্তব্য দেন মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু। এছাড়াও বক্তব্য দেন, সম্পাদকমণ্ডলির সদস্য নাজমুল করিম অপু, সাবেক ছাত্রনেতা সম্রাট রায়হান, বোয়ালিয়া থানা ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক জাহিদ হাসান, মতিহান থানার সভাপতি পলাশ আহমেদ প্রমুখ।

মানববন্ধন সঞ্চালনা করেন, মহানগর ছাত্রমৈত্রীর সহ-সভাপতি সাকিব আল হাসান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31