IMG-LOGO

রবিবার, ২২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> জাতীয় >> টপ নিউজ >> লিড নিউজ >> মিয়ানমারের রাষ্ট্রদূতের কাছে উদ্বেগের কথা জানাল ঢাকা

মিয়ানমারের রাষ্ট্রদূতের কাছে উদ্বেগের কথা জানাল ঢাকা

ধূমকেতু নিউজ ডেস্ক : বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইন রাজ্যে অতিরিক্ত সৈন্য মোতায়েন করেছে মিয়ানমার। এ নিয়ে বাংলাদেশে উদ্বেগ দেখা দিয়েছে।

রোববার ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে নিয়ে উদ্বেগের কথা জানিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের একাধিক কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

জানতে চাইলে সংশ্লিষ্ট একজন বাংলাদেশি কর্মকর্তা যুগান্তরকে বলেন, রাখাইন রাজ্যের মংডু শহরের আশপাশে নতুন করে কয়েকশ’ সৈন্য মোতায়েন করেছে মিয়ানমার। এতে আমাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সেই উদ্বেগের কথাই আমরা মিয়ানমারকে জানিয়ে রেখেছি।

তবে ঠিক কী কারণে মিয়ানমার নতুন করে অতিরিক্ত সৈন্য মোতায়েন করেছে তা নিশ্চিত করে ওই কর্মকর্তা বলতে পারেননি।

মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু ও তার আশপাশের এলাকায় আরাকান আর্মিসহ কতিপয় বিদ্রোহী গ্রুপের তৎপরতা রয়েছে।

২০১৭ সালের আগস্ট মাসে কোনো একটি গ্রুপ মিয়ানমারের নিরাপত্তা ক্যাম্পে হামলা চালায়। তারপর মিয়ানমারের সেনাবাহিনী দেশটির সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে অভিযান চালায়।

নির্বিচারে রোহিঙ্গাদের হত্যা, নারীদের ধর্ষণ এবং বাড়িঘরে অগ্নিসংযোগ করলে রোহিঙ্গারা দলে দলে বাংলাদেশে আশ্রয় নেয়। বর্তমানে প্রায় ১১ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয়ে আছেন।

বিদ্রোহী কোনো গ্রুপের তৎপরতার কারণে মিয়ানমার নতুন করে অতিরিক্ত সৈন্য মোতায়েন করে থাকতে পারে বলে ঢাকার কর্মকর্তাদের ধারণা।

মংডু শহর সীমান্তের একেবারে নিকটবর্তী নয়। ফলে সিরিয়াস কোনো ঘটনা নয় বলেই মনে করা হচ্ছে। তবে ২০১৭ সালের সেনা অভিযানের পর যে কোনো ঘটনা নিয়েই বাংলাদেশের উদ্বেগ থাকে।

বিশেষ করে সেখানে নতুন করে সেনা অভিযান শুরু হলে ২০১৭ সালের ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে বলে আশঙ্কা থেকে বাংলাদেশ উদ্বেগ জানিয়ে রেখেছে।

মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে কড়া প্রতিবাদ জানানো হলে সাধারণত পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি দেয়া হয়ে থাকে।

এবার কেন এটা করা হল না- জানতে চাইলে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, এটা কোনো তলব নয়; কড়া প্রতিবাদও নয়। সৈন্যরা ঘোরাফেরা করায় আমাদের স্বাভাবিক উদ্বেগ থাকে। সেনারা অভিযান চালালে আগের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে। সেই কারণে আমাদের উদ্বেগের কথা আমরা জানিয়ে রেখেছি।

মিয়ানমারের রাখাইন রাজ্যে বর্তমানে পাঁচ লাখের বেশি রোহিঙ্গা রয়েছেন। তাদের মধ্যে প্রায় চার লাখ রাজ্যটিতে নিরাপত্তা বাহিনীর কড়া নজরদারিতে নিয়ন্ত্রিত চলাচলের মধ্যে বসবাস করছেন। অবশিষ্ট এক লাখ ২০ হাজার আছেন অভ্যন্তরীণভাবে বাস্তচ্যুত (আইডিপি) ক্যাম্পে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আরও বলেন, আমরা অন্যান্য বিষয়েও আলোচনা করেছি। বিশেষ করে রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার কার্যক্রম ত্বরান্বিত করার জন্য তাগাদা দিয়েছি।

উল্লেখ্য, রোহিঙ্গাদের ফেরত পাঠানোর লক্ষ্যে দুই বছর আগে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে চুক্তি হলেও প্রত্যাবাসনে মিয়ানমারের অনীহার কারণে একজন রোহিঙ্গাকেও ফেরত পাঠানো সম্ভব হয়নি।

বিদ্রোহী আরাকান আর্মি গ্রুপটি সম্প্রতি মিয়ানমারের কয়েকজন সেনাকে আটক করে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) হস্তান্তর করেছে। ওই সব সেনারা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ব্যাপারে স্বীকারোক্তি দিয়েছে।

মিয়ানমারে আগামী ৭ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে আইসিসির কাছে সেনাদের হস্তান্তর কিংবা নির্বাচনের সঙ্গে মংডু এলাকায় সৈন্য বাড়ানোর কোনো সম্পর্ক নেই বলে ঢাকার কর্মকর্তারা মনে করছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31