IMG-LOGO

সোমবার, ৩০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> নগর-গ্রাম >> রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ

রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ

অভিযোগ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের নিকট নানা অনিয়ম-দূর্ণীতির লিখিত অভিযোগ করেছেন এক দাতা সদস্য।

দাতা সদস্য ইয়াসিন আলীর করা লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে কলেজে যোগদানের পর থেকেই তিনি একের পর এক নিজেকে বিভিন্ন অনিয়ম-দূর্ণীতিতে জড়িয়েছেন। সরকারী নিষেধজ্ঞা থাকা সত্তে¡ও কলেজের মূল্যবান গাছ কর্তন, শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়, গোপনে কমমূল্যে আমবাগান বিক্রি, অর্নাস বিল্ডিং তৈরি ও দাতার জমি দখল করে সীমানা প্রাচীর নির্মাণের নামে বিপুল পরিমান অর্থ আত্মাসাৎ করেছেন। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ওই অধ্যক্ষ।

জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউসুফ আলী কলেজ সরকারিকরণ হয় ২০১৮ সালে। কিন্তু ২০১৬ সালের সরকারি নিষেধাজ্ঞা অনুযায়ী দৈনন্দিন খরচ ব্যতীত কলেজের উন্নয়নে কোন ধরনের প্রকল্প গ্রহণ ও ব্যয় নির্বাহ করতে পারবেন না অধ্যক্ষ। কিন্তু ২০১৫ সালে কলেজে যোগদানের পর থেকেই একের পর এক অনিয়ম-দূর্ণীতিতে নিজেকে জড়িয়েছেন অধ্যক্ষ মনিরুল ইসলাম।

অনুসন্ধানেও মিলেছে সত্যতা। এলাকাবাসীর অভিযোগ, ক্ষমতার অপব্যবহার ও সরকারি বিধি লঙ্ঘণ করে হোস্টেল সংস্কার, কলেজ ক্যাম্পাসের প্রায় ৫০ টি গাছ কর্তন, পুকুর ও জমি লিজ দেওয়া এবং ফল বাগান বিক্রি করেছেন টেন্ডার ছাড়ায়। দিয়েছেন সরকারি ভ্যাট ও ট্যাক্স ফাঁকিও।

শুধু তাই নয়; অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ দাতাদের অতিরিক্ত ৯৯ শতাংশ জমি দখল করে নির্মাণ করেছেন সীমানা প্রাচীর। অনিয়ম-দূনীর্তি করেছেন অনার্স বিল্ডিং তৈরিতেও। দাতার প্রতিনিধি ও সাবেক জিবি(গর্ভনিং বডি) সদস্যদের অভিযোগ এসব অনিয়ম-দূর্নীতির বিষয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও; মেলেনি কোন প্রতিকার। থামানো যায়নি অধ্যক্ষের অনিয়ম-দূর্নীতি। শিক্ষকদের এমপিওভুক্তকরণ ও শিক্ষক-কর্মচারীদের কল্যাণ তহবিল থেকেও লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে অধ্যক্ষের বিরুদ্ধে।

এখানেই শেষ নয়; অধ্যক্ষের দূর্ণীতির সবচেয়ে বড় শিকার কলেজের শিক্ষার্থীরা।। শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, ভর্তি ও পরীক্ষার ফরম পূরন, ইয়ারচেঞ্জসহ কলেজের উন্নয়নের নামে দীর্ঘদিন ধরেই অতিরিক্ত অর্থ আদায় করছেন অধ্যক্ষ। আর এসব অনিয়ম-দূর্ণীতির বিষয়ে শিক্ষার্থীরা মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন এবং প্রশাসনকে স্মারকলিপি দিলেও; প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়নি কোন ব্যবস্থা।

অভিযোগকারী দাতা সদস্য ইয়াসিন আলী জানান, গত বছরের ২ ডিসেম্বর অভিযোগ দাখিল করলেও ইউএনও প্রায় ২ মাস পর গত ১ ফেব্রুয়ারি তাকে তদন্ত কাজে শুনানীর জন্য তার কার্যালয়ে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দেন। কিন্তু অসুস্থতার কারনে সে দিন শুনানীতে অংশ নিতে পারেননি। সর্বশেষ এ বিষয়ে গত ৮ মার্চ স্থগিত হওয়া শুনানী সম্পন্ন হয়। তিনি অভিযোগ করেন ইউএনওকে অভিযোগ দেয়ার ২ মাস তিনি এ বিষয়ে রহস্যজনক নিরবতা পালন করেন। তিনি আরও অভিযোগ করেন ইউএনও শুনানীতে অধ্যক্ষের পক্ষ নেয়ার চেষ্টা করেছেন এবং তাকে বিভিন্ন ভাবে অভিযোগ থেকে নিবৃত্ত করার অপপ্রয়াস চালাচ্ছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান জানান, অধ্যক্ষের বিরুদ্ধে করা দাতা সদস্যের অভিযোগগুলো তদন্ত পর্যায়ে রয়েছে।

এদিকে কলেজের শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে অধ্যক্ষের অনিয়ম-দূর্ণীতির সঠিক তদন্তের দাবি জানিয়েছে সংশ্লিষ্টরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31