ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীর মোহনপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ (বিআরডিবি) এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ছানোয়ার হোসেন সরকার।
বৃহস্পতিবার মোহনপুর উপজেলা বিআরডিবি কার্যালয়ে বেলা ১০ টা হতে বিকাল ৩ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন ৩ জন। মোট ভোটার সংখ্যা ছিল ৬২ জন। চেয়ারম্যান পদে চেয়ার মার্কা প্রতীকে ছানোয়ার হোসেন সরকার পেয়েছেন ২৭ ভোট, মাছ প্রতীক নিয়ে ডাক্তার মাইনুল ইসলাম ভোট পেয়েছেন ২১ , ছাতা প্রতিক হাবিবুর রহমান ভোট পেয়েছেন ১৪। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন মোহনপুর উপজেলা সমবায় অফিসার আব্দুল হাকিম।


