IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> রাজশাহী >> নয়া পুলিশ কমিশনারের সাথে রেডা নেতৃবৃন্দের সাক্ষাত

নয়া পুলিশ কমিশনারের সাথে রেডা নেতৃবৃন্দের সাক্ষাত

ধূমকেতু প্রতিবেকদক : নবনিযুক্ত রাজশাহী মহানগর পুলিশ কমিশনারের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেছেন রিয়েল এস্টেট এন্ড ডেভেলপার্স এসোসিয়েশন (রেডা)’র নেতৃবৃন্দ। সোমবার বেলা সাড়ে ১২ টার দিকে আরএমপি কার্যালয়ে মতবিনিময় অনুষ্ঠানে পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিকের কাছে রাজশাহীর সম্ভাবনাময় বিষয়গুলো তুলে ধরেন তারা। বর্তমান রাজশাহীর ডেভলপারদের বিভিন্ন বিষয় নিয়েও কথা বলেন রেডার নেতৃবৃন্দ।

এসময় রাজশাহী পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক রেডার সদস্যদের সার্বিক সহযোগি ও সার্বক্ষণিক পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন, আমাকে বর্তমান সরকার প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের সেবা করার জন্য এই রাজশাহীতে পুলিশ কমিশনার হিসাবে পাঠিয়েছেন। আমি প্রধানমন্ত্রীর দেয়া সম্মান রক্ষা করার চেষ্টা করবো।

তিনি বলেন, এর আগেও আমি দুই বছর রাজশাহীতে কর্মরত ছিলাম। অনেকেই আমাকে চেনেন জানেন। আমি উত্তরবঙ্গের সন্তান হিসাবে রাজশাহীর জন্য কিছু করতে চাই।

তিনি রেডার সদস্যদের আশ্বাস্থ করে বলেন, যেকোনো সমস্যায় আপনারা আমাকে সরাসরি জানাবেন। আমার জায়গা থেকে আপনাদের সার্বিক সহযোগিতা করা হবে। আমি চাই স্বনির্ভর রাজশাহী গড়ে তুলতে। পুলিশের সেবা মানুষের দৌড় গোড়ায় পৌঁছে দিতে। পুলিশ জনগণের বন্ধ আমি প্রমান করতে চাই। যেকোনো সমস্যায় রেডার সদস্যদের সার্বিক সহযোগিতা করা হবে বলেও জানান তিনি।

এসময় রেডার সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাজী বলেন, আমরা রাজশাহীতে নতুন নতুন উদ্যোক্ত সৃষ্টির লক্ষে কাজ করছি। করোনাকালীন সময় মানুষের পাশে ছিল রেডা। করোনার কারণে রাজশাহীতে বেকার সমস্যা বেড়ে গেছে। তাই রেডার উদ্যোগে ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সহযোগিতায় যতটুকু সম্ভব বেকার সমস্যা সমাধানের চেষ্টা করছি। রেডা পরিবারের সদস্যরা শুধু বহুতল ভবন নির্মাণ নয়, রাজশাহী নগরীতে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি করে একটি নির্ভরশীল ও বেকারমুক্ত রাজশাহী গড়ে তুলতে চায়। তাই আগামী দিনগুলোতে রেডার কার্যক্রমকে গতিশীল করা ও সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

এর পূর্বে রেডার পক্ষে নবনিযুক্ত পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিককে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, রেডার সভাপতি তৌফিকুর রহমান লাবলু, সহসভাপতি এ্যাড. এরশাদ আলী ঈশা, সংগঠনিক সম্পাদক মেজবা উল বারি সওদাগর, কোষাধ্যক্ষ আশিকুর রহমান, প্রচার সম্পাদক আক্তারুল হুদা রুমেল, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, আইনশৃংখলা সম্পাদক আ.জ.ম ওয়ালিউল্লাহ বাপন প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31