IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> নগর-গ্রাম >> ধামইরহাটে ইউপি সদস্যের নেতৃত্বে প্রকাশ্যে বাড়ীর স্থাপনা ভাংচুর

ধামইরহাটে ইউপি সদস্যের নেতৃত্বে প্রকাশ্যে বাড়ীর স্থাপনা ভাংচুর

ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে ইউপি সদস্যের নেতৃত্বে বাড়ীর স্থাপনা ভাংচুরের ঘটনা উদ্বেগ প্রকাশ করেছে এলাকাবাসী। ইউপি সদস্য পদের অপব্যবহারের অভিযোগ তুলেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। ঘটনাটি উপজেলার আলমপুর ইউনিয়নে। ভুক্তভোগী ধামইরহাট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

ধামইরহাট থানার অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার আলমপুর ইউনিয়নের ভেড়ম (সোনাদিঘী) গ্রামের মৃত নবিবর রহমানের ছেলে আবুল কালাম জানান, তার নিজস্ব জোতভুক্ত জমিতে ১২ ফিট রাস্তা ছেড়ে তার পাকা বাড়ীর দেয়া তুলছিলেন। ২০ মার্চ দুপুরে ইউপি সদস্য মুসা তার লোকজন নিয়ে আবু কালামের বাড়ীর ছামসেট ভাংচুর করে এবং কাজে নিয়োজিত নির্মান শ্রমিকদেরও মারপিটের অভিযোগ পাওয়া যায়। এতে গৃহকর্তার প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়। শনিবার দুপুরে গৃহকর্তা আবু কালাম ১০ জনের বিরুদ্ধে ধামইরহাট থানায় অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে ৫ নম্বর ওয়ার্ডের অভিযুক্ত মুসা মেম্বার ঘটনার সাথে সম্পৃক্তের কথা স্বীকার করে বলেন, ‘গ্রামবাসীর নিষেধ থাকা সত্বেও আবু কালাম ছামসেট দিচ্ছিল, তবে ভাংচুরের নির্দেশনায় দেয়াটা ঠিক হয়নি বলেও অনুতপ্ত হন ইউপি সদস্য মুসা।’

থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ধামইরহাট থানার সহকারী উপ পরিদর্শক আমিনুর রহমান বলেন, ‘ভাংচুরের সত্যতা রয়েছে, এমন অন্যায় কাজ করা ঠিক হয়নি ইউপি সদস্যের, তবে স্থানীয়ভাবে পুনরায় স্থাপনা নির্মানের পরিবেশ তৈরী করা হয়েছে।

ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান বলেন, ‘সাধারণ জনগণ ভুল করলেও জনপ্রতিনিধিদের ভুল কাজ করা ঠিক না, বাড়ী ভাংচুরের বিষয়ে তিনিও দুঃখ প্রকাশ করেন।

ধামইরহাট থানার ওসি আবদুল মমিন জানান, ‘বিষয়টি থানা পুলিশ ও ইউপি চেয়ারম্যান সহ স্থানীয়দের মাধ্যমে খতিয়ে দেখা হচ্ছে।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31