IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> জাতীয় >> লিড নিউজ >> ২ বছর মেয়াদ বাড়ছে পদ্মা সেতু প্রকল্পের

২ বছর মেয়াদ বাড়ছে পদ্মা সেতু প্রকল্পের

ধূমকেতু নিউজ ডেস্ক : সেতু বিভাগের চাহিদা মোতাবেক ‘পদ্মা বহুমুখী সেতু নির্মাণ (দ্বিতীয় সংশোধিত)‘ প্রকল্পের মেয়াদ ২ বছর বাড়িয়ে ২০২৩ সালের জুন পর্যন্ত অনুমোদন দিতে যাচ্ছে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

ইতোমধ্যে চারবার পদ্মাসেতু নির্মাণ প্রকল্পের মেয়াদ বৃদ্ধি পেয়েছে। এবার পঞ্চমবারের মতো এই প্রকল্পের মেয়াদ বাড়তে যাচ্ছে। তবে এবার মেয়াদ বাড়লেও বাড়ছে না ব্যয়।

সোমবার (২২ মার্চ) এ বিষয়ে আইএমইডি সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী জাগো নিউজকে বলেন, ‘কয়েকদিনের মধ্যে মেয়াদ বাড়িয়ে দেব। আমরা মেয়াদ বাড়ানোর পক্ষে। কিন্তু কতটুকু মেয়াদ বাড়াবো, সেটা এনালাইসিস করে জানিয়ে দেব। এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয় নাই।’

সূত্র জানায়, প্রকল্পটির মূল সেতু ও নদীশাসন কাজসহ অবশিষ্ট কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত ১ বছর এবং দরপত্রের শর্ত অনুযায়ী রক্ষণাবেক্ষণ কাজ ও ঠিকাদারদের দেনাপাওনা মিটিয়ে দেয়ার জন্য আরও ১ বছরসহ সুপারিশ ও মতামত প্রতিপালন সাপেক্ষে প্রকল্পটির ব্যয় বৃদ্ধি ব্যতিরেকে মেয়াদ (তৃতীয়বার) ২০২৩ সালের জুন পর্যন্ত নির্ধারণ করা যেতে পারে।

আইএমডি সুপারিশ করেছে, বিভিন্ন অঙ্গভিত্তিক কাজ নির্ধারিত মেয়াদে সমাপ্ত করার লক্ষ্যে সময়াবদ্ধ কর্মপরিকল্পনা প্রণয়ন এবং নিয়মিত ফলোআপ সভা করে বাস্তবায়ন অগ্রগতি মূল্যায়ন করা প্রয়োজন। পুনর্বাসন কার্যক্রমের আওতায় গৃহীত আয়বর্ধকমূলক কর্মসূচির যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করাসহ প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিবর্গ যাতে কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হতে পারে সে লক্ষ্যে জব প্লেসমেন্টের বিষয়ে গুরুত্ব প্রদান করা যেতে পারে। প্রকল্পের কারিগরি ব্যবস্থাপনা এবং নিরাপত্তা ব্যবস্থাপনার বর্তমান কার্যক্রম অব্যাহত রাখতে হবে। এসব বিষয়ের আলোকে গৃহীত ব্যবস্থার তথ্যাদি আগামী ১ মাসের মধ্যে আইএমইডিকে অবহিত করতে হবে।

২০০৭ সালের জুলাইয়ে পদ্মাসেতু প্রকল্পের কাজ শুরু হয়। শেষ হওয়ার কথা ছিল ২০১৫ সালের জুনে। প্রথম সংশোধনী এনে প্রকল্পের মেয়াদ ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত করা হয়। দ্বিতীয় সংশোধনীতে প্রকল্পের মেয়াদ আরও ৩ বছর বাড়িয়ে করা হয় ২০১৮ সালের ডিসেম্বর পর্যন্ত।

তারপর ব্যয় বৃদ্ধি ব্যতিরেকে পদ্মাসেতুর মেয়াদ দুইবার বাড়ানো হয়েছে। প্রথমবার বাড়িয়ে করা হয় ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত। দ্বিতীয়বার করা হয়, ২০২১ সালের জুন পর্যন্ত। ফের এবার ব্যয় বৃদ্ধি ব্যতিরেকে প্রকল্পের মেয়াদ আরও ২ বছর বাড়িয়ে ২০২৩ সালের জুন পর্যন্ত বৃদ্ধি করা হচ্ছে, যা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

পদ্মাসেতু প্রকল্পের ব্যয়ও বৃদ্ধি পেয়েছে তিনবার। প্রকল্পটির মূল ব্যয় ছিল ১০ লাখ ১৬ হাজার ১৭৫ কোটি ৩০ লাখ টাকা। প্রথম সংশোধনীতে ব্যয় দ্বিগুণ বাড়িয়ে করা হয় ২০ লাখ ৫০ হাজার ৭২০ কোটি ১৬ লাখ টাকা। আর তৃতীয়বার মেয়াদ বৃদ্ধি করে করা হয় ৩০ লাখ ১৯ হাজার ৩৩৮ কোটি ৭৬ লাখ টাকা।

এই প্রকল্পের প্রধান প্রধান কাজগুলো হলো ৬ দশমিক ১৫ কিলোমিটার মূল সেতু, ১৪ কিলোমিটার নদী শাসন, ১২ কিলোমিটার সংযোগ সড়ক ও সার্ভিস এরিয়া নির্মাণ এবং ২ হাজার ৬৯৩ দশমিক ২১ হেক্টর ভূমি অধিগ্রহণ করা।

২০২১ সালের জানুয়ারি পর্যন্ত ক্রমপুঞ্জিত অগ্রগতি ২৪ হাজার ৫৩২ কোটি ৪৮ লাখ টাকা, যা শতাংশের হিসাবে ৮১ দশমিক ২৫ শতাংশ। আর বাস্তব অগ্রগতি ৮৪ শতাংশ।

পদ্মা সেতুর মেয়াদ বাড়ানোর বিষয়ে ৪ ফেব্রুয়ারি সেতু বিভাগ আবেদনে বলেছে, পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের মেয়াদ আগামী ৩০ জুন শেষ হবে। বর্তমানে এই প্রকল্পের বাস্তব কাজ ৮৩ শতাংশ সম্পন্ন হয়েছে। অবশিষ্ট বাস্তব কাজ সমাপ্ত করতে ব্যয় বৃদ্ধি ব্যতিরেকে এবং ১ বছর ডিফেক্ট নটিফিকেশন পিরিয়ডসহ ২০২৩ সালের জুন পর্যন্ত মেয়াদ বৃদ্ধি করা প্রয়োজন। এ অবস্থায় পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের পরিচালকের প্রস্তাব অনুযায়ী ব্যয় বৃদ্ধি ব্যতিরেকে প্রকল্পের মেয়াদ ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত বৃদ্ধির প্রস্তাবটি পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হলো।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31