IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> টপ নিউজ >> প্রবাস >> তৃণমূল জোর করে কাউকে প্রচারে ডাকে না:শ্রীময়ী

তৃণমূল জোর করে কাউকে প্রচারে ডাকে না:শ্রীময়ী

ধূমকেতু নিউজ ডেস্ক : তারকার জনপ্রিয়তা জনতার আশীর্বাদে। জনতার আশীর্বাদে প্রার্থীরা ভোটে জেতেন। তাদের কাছেই নেতা এবং অভিনেতাকে দাঁড়াতে হয়। তাহলে ভোটের আগে নেতা-অভিনেতা একজোট হলে সমস্যা কোথায়?

তৃণমূল কংগ্রেসের প্রচারে অংশ নেওয়া অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ আনন্দবাজারকে এসব কথা বলেন।

প্রশ্ন: তৃণমূলের রাজনৈতিক প্রচারে দেখা যাচ্ছে আপনাকে…

শ্রীময়ী: আমি রাজনীতিতে নেই। প্রচারে আছি। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্ধ ভক্ত। মুখ্যমন্ত্রী শিল্পীদের জন্য অনেক কিছু করেছেন। তাকে সমর্থন করতেই প্রচারে অংশ নেওয়া। শুধু এ বছরে নয়, আগের বছরেও শাসকদলের প্রচারে আমায় দেখা গিয়েছিল।

প্রশ্ন: আগেরবার প্রচার করেও এ বারে টিকিট পেলেন না…

শ্রীময়ী: আমি চাইনি ওভাবে রাজনীতি করতে।

প্রশ্ন: আপনি মদন মিত্রেরও ঘনিষ্ঠ…

শ্রীময়ী: আমি মদন মিত্রকে চিনতামই না। অভিনেতা নীল ভট্টাচার্য, রাজীব বসু বরং প্রাক্তন মন্ত্রীর ঘনিষ্ঠ । এক বছর দুর্গাপুজোয় মেদিনীপুরে শো করতে গিয়েছিলাম। রাত করে ফেরার সময় প্রচণ্ড অরাজকতার মুখে পড়ি। সেই সময় দাদাকে ফোন করায় উনি সঙ্গে সঙ্গে তা মিটিয়ে দেন। আমি কৃতজ্ঞ দাদার কাছে। পরে মদনদা-ই আমায় কয়েকটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানান। কৃতজ্ঞতাবশত আমি গিয়েছি সেখানে।

প্রশ্ন: প্রচারে বেরিয়ে কী দেখছেন, বাংলার ছবি কী রকম?

শ্রীময়ী: যে ক’টা জনসভায় গিয়েছি সব ক’টায় মানুষের ঢল। সবাই দিদিকে ভালবেসেই এসেছেন। বাংলার মানুষ তাঁকেই সমর্থন করেন। তাঁকেই চান। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হলে সুবিধে অনেক। উনি নারী, উনি সবার সমস্যা বোঝেন। দিদি মাটির কাছাকাছি থাকার রাজনীতিতে বিশ্বাসী। তাই দরকারে অ-দরকারে যখনই সরাসরি যোগাযোগ করেছি, দিদি ফোন ধরেছেন।

প্রশ্ন: মুখ্যমন্ত্রীর নামে তো বিরোধী শিবিরের অজস্র অভিযোগ…

শ্রীময়ী: বিরোধী শিবিরের কথা বলতে পারব না। ওদের সম্বন্ধে কিচ্ছু জানি না। যোগাযোগও নেই। তাই প্রচারে বিরোধীদের নিয়ে একটা কথাও বলি না।

প্রশ্ন: তাহলে কী বলেন?

শ্রীময়ী: মুখ্যমন্ত্রী যা যা করেছেন সেগুলো তুলে ধরি। যেমন, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দেখেছি বাচ্চা মেয়েদের পরিচারিকার কাজে বহাল করা হত। অর্থের অভাবে তাদের পড়াশোনা হত না। অনেকের অল্পবয়সে বিয়েও হয়ে যেত। মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রী, রূপশ্রী, মিড ডে মিলের দৌলতে লেখাপড়া, খাওয়াদাওয়ায় আর কোনও অভাব নেই রাজ্যের মেয়েদের। শুধু মেয়ে নয় ছেলেদের জন্য যুবশ্রী, সবুজ সাথী প্রকল্প রয়েছে। দীর্ঘ দিন আমার গাড়ি ছিল না। অন্যদের মতো আমিও ট্যাক্সিতে যাতায়াত করতাম। আমাদের মতো মানুষদের কথা ভেবেই দিদি-র ‘গতিধারা’ ট্যাক্সির সূচনা। এই কথাগুলোই আমি প্রচার সভায় জানাই।

প্রশ্ন: অনেকেই বলেন, প্রচারে তারকার ভাষণ নাকি বাড়তি গ্ল্যামার?

শ্রীময়ী: আমার এই কথায় ভীষণ আপত্তি। আমাদের জনপ্রিয়তা জনতার আশীর্বাদে। জনতার আশীর্বাদে প্রার্থীরা ভোটে জেতেন। এঁদের কাছেই নেতা এবং অভিনেতাকে দাঁড়াতে হয়। তা হলে ভোটের আগে আমরা নিজেদের ইচ্ছেয় এক হয়ে কিছু বললে সমস্যা কোথায়? শাসকদল কিন্তু জোর করে আমাদের প্রচারে ডেকে নিয়ে যায় না। আমরা ভালবেসে দিদির পাশে আছি।

প্রশ্ন: আগামী নির্বাচনে বাংলায় পালাবদল ঘটবে?

শ্রীময়ী: বলতে পারব না। আমি অন্তত চাই না। বাংলার বাইরে থেকে আসা মানুষেরা বাংলার নাড়ির স্পন্দন বুঝবেন? জানি না। আমি চাইব, বাংলার মানুষই বাংলার মুখ্যমন্ত্রী হোন।

প্রশ্ন: আগামী দিনে রাজনীতিতে আসবেন?

শ্রীময়ী: শুরুতেই বলেছি, আমি রাজনীতি বুঝি না। রাজনীতি বুঝতে গেলে অনেক পড়াশোনা করতে হয়। আমার সেটা নেই। প্রচণ্ড পরিশ্রমী হতে হয়। আমি পারব না। মুখ্যমন্ত্রীর আমলে আমরা মেয়েরা ভীষণ নিরাপদ। তাই তাঁর সমর্থনে যা যা উন্নয়ন দেখেছি সে কথা জনসভায় তুলে ধরি। আমার জন্য এটুকুই যথেষ্ট।

প্রশ্ন: বাংলায় বিজেপি এলে নারীর নিরাপত্তা থাকবে না বলছেন?

শ্রীময়ী: সম্প্রতি দিল্লি গিয়েছিলাম মাকে নিয়ে। রাত ৩টার সময় যখন গাড়ি বুক করছি ওখানকার বাসিন্দারাই বলছেন, এত রাতে রাস্তায় না বেরোনোই ভাল। বাকিটা আপনারাই বুঝে নিন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31