IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> নগর-গ্রাম >> কর্মচারীদের নিয়ে বিপাকে রহনপুর পৌরসভা

কর্মচারীদের নিয়ে বিপাকে রহনপুর পৌরসভা

ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভায় নিয়মিত অফিস না করে বেতন নিচ্ছেন প্রায় ২০ জন কর্মচারী। এর মধ্যে ৪ জন নিয়মিত ও ১৬ মাস্টাররোলের কর্মচারী রয়েছেন।তাদের নিয়ে বিপাকে পড়েছে পৌর কতৃর্পক্ষ। বিষয়টি নবনির্বাচিত মতিউর রহমান খানের নজরে আসলে তিনি সচিব খাইরুল হককে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

নিয়মিত কর্মচারীদের মধ্যে স্টোর কিপার আনোয়ারুল ইসলাম, গার্বেজ ট্রাক চালক আমিনুল ইসলাম বাবু ও কনজারভেন্সি সুপার ভাইজার আনিসুর রহমান টেক্কা নিয়মিত দায়িত্ব পালন না সাবেক সাংসদ গোলাম মোস্তফা বিশ্বাসের ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকেন বলে অভিযোগ রয়েছে এবং টিকাদানকারী পদে থাকা শামীম আরা বেগম মাঝে মাঝে অফিস করলেও ৯ ঘন্টার মধ্যে ২ ঘন্টা অফিস করেন। এছাড়া তিনি বেশিরভাগ সময় অনুপস্থিত থাকেন।

এদিকে ১৬ জন অনিয়মিত কর্মচারীর মধ্যে পাম্প অপারেটর জামিরুল বিশ্বাস কাজ না ওই সাংসদের বাড়িতে কাজ করেন বলে অভিযোগ রয়েছে। অন্যদিকে বিদ্যুৎ মিস্ত্রি বদিউর রহমান, টিকাদার সুপারভাইজার সেলিম রেজা, কার্যসহকারী, শাহরিয়ার হোসেন, সড়কবাতি পরিদর্শক আব্দুর রহমান, অপর পাম্প অপারেটর মাইনুল ইসলাম, গাড়ী চালক খাইরুল ইসলাম, পাইপ লাইন মেকানিক শহিদুল ইসলাম, ভাল্ব অপারেটর সাইফুল ইসলাম, নকশাকার কারিমুল বক্স(রনি), সহকারী কর আদারকারী রাবেয়া খাতুন শিল্পী, কসাইখানা পরিদর্শক পারভেজ হাসান, টিকাদানকারী সায়েদা খাতুন নিপা দায়িত্ব পালন না করে সাবেক মেয়র তারিক আহমদের ব্যক্তিগত কাজে ব্যবহৃত হন।

দৈনিক কনজারভেন্সি লেবার জাইদুর রহমান মাসের পর মাস কাজ না করে সাবেক এমপি গোলাম মোস্তফা বিশ্বাসের ব্যক্তিগত ও দলীয় কার্যালয়ে কর্মরত রয়েছেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া দৈনিক কনজারভেন্সি লেবার আবু তালেব নিয়মিত অফিস না করে তার ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠানে সময় ব্যয় করে বেতন-ভাতা উত্তোলন করে যাচ্ছেন। তবে অভিযোগ ওঠা কর্মচারীরা নিয়মিত অফিস করছেন বলে তারা জানান।

এ প্রসঙ্গে পৌর কর্মকর্তা কর্মচারী এ্যাসোশিয়েসনের সভাপতি ইসমাইল হোসেন জানান, সদ্য বিদায়ী মেয়র তারিক আহমদের সময়ে কিছু সংখ্যক কর্মচারী এ অনিয়ম গুলো করে থাকতে পারে। তবে বর্তমান মেয়র মতিউর রহমান খান দায়িত্ব নেয়ার পর থেকে কর্মচারীরা নিয়মিতই অফিস করছেন। তবে কয়েকজন একটু অনিয়ম এখনো করছে।
কর্মচারীদের অনুপস্থিতি প্রসঙ্গে পৌর সচিব খাইরুল হক জানান, কিছু কিছু কর্মচারী এ অনিয়মগুলো করছে।২২ মার্চ(সোমবার) অনুষ্ঠিত স্টাফ কাউন্সিলের বৈঠকে পৌর মেয়র এ বিষয়ে কর্মচারীদের সর্তক করেছেন।

নিয়মিত ও অনিয়মিত কর্মচারীদের সঠিকভাবে দায়িত্ব পালন না করা প্রসঙ্গে রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান জানান, কর্মকর্তা- কর্মচারীদের নিয়ে করা সভায় এ বিষয়ে সর্তক করা হয়েছে। এছাড়া অনিয়মিত কিছু কর্মচারীর সঠিকভাবে দায়িত্ব পালন না করার বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31