IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> নগর-গ্রাম >> বাউয়েটে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎযাপন

বাউয়েটে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎযাপন

ধূমকেতু প্রতিবেদক : গত ২৬ মার্চ ২০২১ তারিখে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে নানা আয়োজনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২১ উদ্যাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

সকাল সাড়ে আটটায় জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন ও সম্মান প্রদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা কামাল এবং কোষাধ্যক্ষ কর্ণেল (অব.) মোহাম্মাদ হামিদুল হক, পিএসসি।

দ্বিতীয় পর্বে বিশ^বিদ্যালয়ের স্কাইলাইট হলে সকাল নয়টায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২১ উদ্যাপন উপলক্ষে এক আলোচনা সভা ও স্বাধীনতার উপর নির্মিত প্রামাণ্য ভিডিও চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা কামাল।

প্রধান অতিথি বলেন, ‘লক্ষ শহীদরে রক্তের বিনিময়ে আমরা পেয়েছি এ স্বাধীনতা। বাঙালী জাতির জীবনে এটা সর্বশ্রেষ্ঠ অর্জন। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। যার নেতৃত্বে আমরা পেয়েছি একটি সার্বভৌম রাষ্ট্র।’

সহকারী গ্রন্থাগারিক শহীদুল ইসলামের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ কর্ণেল (অব.) মোহাম্মাদ হামিদুল হক, পিএসসি, রেজিস্ট্রার লে: কর্ণেল (অব.) শেখ শামীম হোসেন, ব্যবসায় অনুষদের ডিন প্রফেসর ড. শাহ আলম, গণিত বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, সিএসই বিভাগের প্রভাষক রাখী রাণী পাল, কর্মচারী আবদুল সাত্তার, আবদুল হান্নান এবং হারুন অর রশিদ।

এছাড়া জুম প্ল্যাটফরমের মাধ্যমে অনলাইনে অনুষ্ঠানে বক্তব্য রাখে সিএসই বিভাগের শিক্ষার্থী আরাফা ইয়াফি এবং ব্যবসায় প্রশাসনের শিক্ষার্থী মেহেদি হাসান। অনুষ্ঠানের শেষে বিগত সালের বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্ত বিজয়ী ছাত্র-ছাত্রীদের নাম ঘোষণা করেন ছাত্র কল্যাণ উপদেষ্টা ও সমাজ বিজ্ঞান বিভাগের প্রধান সহকারী অধ্যাপক আল আমিন।

স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনগণ, বিভাগীয় প্রধানগণ, প্রক্টর, ছাত্র কল্যাণ উপদেষ্টা, শিক্ষকমন্ডলী, কর্মকর্তা ও কর্মচারীগণ।

এছাড়া বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজের পর জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি, মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পোসের গুরুত্বপূর্ণ সড়কে ব্যানার, ফেস্টুন, রঙিন কাপড়ের পতাকা দিয়ে সুশোভিত করা হয় এবং বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারে রাতে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31