IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> প্রবাস >> করোনায় আক্রান্তের এক বছর পরেও স্বাদ-গন্ধ পান না মেডিনা

করোনায় আক্রান্তের এক বছর পরেও স্বাদ-গন্ধ পান না মেডিনা

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনায় সংক্রমিত হওয়ার তিন দিন পর স্বাদ,গন্ধের অনুভূতি চলে গিয়েছিলো যুক্তরাষ্ট্রের ৩৮ বছরের এলিজাবেথ মেডিনার। বর্তমানে তিনি করোনা মুক্ত হলেও সেই অবস্থার পরিবর্তন হয় নাই।

এএফপির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

মেডিনা গত বছরে করোনা মহামারির শুরুর দিকে আক্রান্ত হন। সে সময় সবকিছু খেতে কাগজের মতো লাগছিলো মেডিনার। এক বছর পরেও মেডিনা তার স্বাদ ও গন্ধের অনুভূতি ফিরে পাননি। তার আশঙ্কা, তিনি আর এই অনুভূতি নাও ফিরে পেতে পারেন।

প্রতিবেদনে বলা হয়, মেডিনা নাক, কান, গলা বিশেষজ্ঞ ও স্নায়ুরোগ বিশেষজ্ঞের কাছে চিকিৎসা করেছেন। অনেক ধরনের নাকের স্প্রে ব্যবহার করেছেন। কিন্তু লাভ হয়নি। তার মতো যারা করোনায় সংক্রমিত হওয়ার পরও স্বাদ ও গন্ধ ফিরে পাননি, তাদের মাছের তেল দিয়ে পরীক্ষামূলক চিকিৎসা করা হচ্ছে।

অনুভূতি ফিরে পেতে মেডিনা তার খাবারে প্রচুর মসলা দেন। ঝাঁজালো ভেষজ মিশিয়ে চা পান করেন। হাতের চুড়ি ভেষজ তেলে ভিজিয়ে রেখে নিয়মিত গন্ধ নেয়ার চেষ্টা করেন।

তবে এলিজাবেথ মেডিনার সব প্রচেষ্টাই বৃথা হয়ে যায়। নিউইয়র্ক স্কুল কাউন্সেলর হিসেবে কাজ করেন মেডিনা। তিনি বলেন, রান্না করা ও খাওয়ার সময় তিনি কোনো স্বাদ ও গন্ধ পান না। কোনো কিছুই খেতে ভালো লাগে না তাঁর। কয়েক মাস ধরে প্রতিদিন কাঁদেন মেডিনা।

এ প্রসঙ্গে ফিলাডেলফিয়ার টেম্পল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিশেষজ্ঞ ভ্যালেন্টিনা পার্মা বলেছেন, করোনা সংক্রমিত হওয়ার পরে স্বাদ ও গন্ধ হারালে বেশির ভাগ রোগী তিন থেকে চার সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে ওঠেন। তবে তাদের মধ্যে ১০ থেকে ১৫ শতাংশ রোগীর কয়েক মাস ধরে স্বাদ ও গন্ধের অনুভূতি থাকে না। করোনা মহামারি শুরুর দিক থেকে স্বাদ ও গন্ধের অনুভূতি নিয়ে কাজ করছে গ্লোবাল কনসোর্টিয়াম ফর কেমোসেনসরি রিসার্চ (জিসিসিআর)।

জিসিসিআরের সভাপতির দায়িত্বও পালন করছেন ভ্যালেন্টিনা পার্মা। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে ২০ লাখ মানুষ ও বিশ্বব্যাপী এক কোটি মানুষের মধ্যে করোনার প্রভাবে স্বাদ ও গন্ধের অনুভূতি চলে গেছে।

শোনা অথবা দেখার সমস্যার চেয়ে স্বাদ ও গন্ধের অনুভূতিকে অনেক ক্ষেত্রে কম প্রয়োজনীয় বলে মনে করা হয়। পার্মা বলছেন, স্বাদ ও গন্ধের অনুভূতি চলে গেলে পুষ্টিজনিত, উদ্বেগ ও হতাশার মতো মানসিক সমস্যা দেখা দিতে পারে।

মেডিনা স্বাদ ও গন্ধের অনুভূতি নিয়ে কাজ করে এমন একটি সংগঠনের মাধ্যমে সহায়তা পেয়েছেন। এই গ্রুপ ব্রিটিশ স্বেচ্ছাসেবক দল। স্বাদ ও গন্ধের অনুভূতি ফিরিয়ে আনতে কোনো চিকিৎসাপদ্ধতি এখনো জানা নেই। এ ধরনের সমস্যা দূর করতে দিনে দুবার চার ধরনের ঘ্রাণ নেয়ার কথা বলা হয়েছে। পার্মা বলছেন, ৩০ শতাংশ ক্ষেত্রে এ পদ্ধতি কাজ করে। তবে সে জন্য তিন থেকে ছয় মাস পর্যন্ত চর্চা চালিয়ে যেতে হয়।

খাদ্যবিশারদ লিয়েহ হলজেল মহামারি শুরুর সময় থেকে যারা স্বাদ ও গন্ধের অনুভূতি দীর্ঘ মেয়াদে হারিয়েছেন, তাদের নিয়ে কাজ করছেন। তার সহায়তায় এ পর্যন্ত ছয়জন সুস্থ হয়েছেন।

এমনই একজন ইংল্যান্ডের সাউদাম্পটনের বাসিন্দা ডমিনিকা উহরাকভা। তিনি বলেন, প্রায় এক বছর পর তিনি স্বাদ ও গন্ধের অনুভূতি ফিরে পেয়েছেন। ২৬ বছরের এই নারী বলেছেন, তিনি আশা ছাড়েননি। তিনি সবার মঙ্গল কামনা করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31