IMG-LOGO

বুধবার, ৩০ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘মিরপুর উচ্ছেদ অভিযানে সমন্বয়হীনতা ছিল, তদন্তের নির্দেশ’নিউগিনি প্রোপার্টিজে হামলা: সাবেক সেনা কর্মকর্তা গোলাম মহিউদ্দিন চৌধুরী গ্রেপ্তাররাসিক প্রশাসকের সঙ্গে সোতোকান কারাতে ইন্টারন্যাশনাল সেমিনারে অংশগ্রহণকারীদের সৌজন্য সাক্ষাৎফুলবাড়ীতে ভিক্ষুক পুনর্বাসনে ছাগল ও মুদি দোকান হস্তান্তরকুষ্টিয়ায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধারবাগমারায় অসহায় মানুষের হাতে চেক তুলে দিলেন এমপি ডাঃ আব্দুল বারীসিংড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের ওপর গুরুত্বারোপগোদাগাড়ী মারোইল মোড় জামে মসজিদ থেকে কবরস্থান পর্যন্ত রাস্থা পাকা করার দাবি এলাকা বাসিরযুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দুই দফা হামলায় বেঁচেছিলেন মোজতবা খামেনিবঙ্গোপসাগরে স্থল নিম্নচাপ,চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেতবাঘায় আনসার-ভিডিপির ১০০০ বৃক্ষ রোপণের উদ্যোগ, প্রথম দিনে ৫০০ বৃক্ষ রোপণদুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ছুটি ৭ দিনমেধাবী শিক্ষার্থীর হাতে ল্যাপটপ তুলে দিলেনজেলা পরিষদ প্রশাসক এরশাদ আলী ঈশারহনপুরে আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তাকুষ্টিয়ায় ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
Home >> জাতীয় >> টপ নিউজ >> লিড নিউজ >> দেশের চিকিৎসা খাতে নতুন অধ্যায় : সেতুমন্ত্রী

দেশের চিকিৎসা খাতে নতুন অধ্যায় : সেতুমন্ত্রী


ধূমকেতু নিউজ ডেস্ক : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘জয় বাংলা টেলিমেডিসিন অ্যাপ’ বাংলাদেশের চিকিৎসা খাতে একটি নতুন অধ্যায়।

তিনি বলেন, ‘দেশের প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে মোবাইল অ্যাপের মাধ্যমে চিকিৎসা সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির উদ্যোগে ‘জয় বাংলা টেলিমেডিসিন অ্যাপ’ তৈরি করা হয়েছে। এই অ্যাপটি বাংলাদেশের চিকিৎসা খাতে একটি নতুন অধ্যায়। অ্যাপটির মাধ্যমে রোগীরা চিকিৎসকদের সাথে ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন এবং বিনা মূল্যে প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন।’

ওবায়দুল কাদের আজ মঙ্গলবার ‘জয় বাংলা টেলিমেডিসিন অ্যাপ’ এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন উপলক্ষে অনলাইন আলোচনা সভায় অংশ নিয়ে এ সব কথা বলেন। সংসদ ভবন এলাকার তার সরকারি বাসভবন থেকে তিনি এই আলোচনায় অংশ গ্রহণ করেন।

তিনি বলেন, ‘জয় বাংলা’ টেলিমেডিসিন অ্যাপ বাংলাদেশের চিকিৎসা খাতে একটি নতুন অধ্যায়। ‘জয় বাংলা’ টেলিমেডিসিন মোবাইল অ্যাপের মাধ্যমে রোগীরা ডাক্তারদের সাথে যোগাযোগ করতে পারবে এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করবে। এই অ্যাপে রোগীদের তথ্য সংরক্ষিত থাকবে। ফলে এই তথ্য পরবর্তীতে রোগ নিয়ন্ত্রনে গবেষণার কাজে ব্যাবহার করা যাবে।

সেতুমন্ত্রী বলেন, ২০০৮ সালে আওয়ামী লীগ ঘোষনা করে, ২০২১ সালে স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশ ডিজিটাল প্রযুক্তি কাজে ক্ষুধা ও দারিদ্রমুক্ত ‘ডিজিটাল বাংলাদেশ’ প্রতিষ্ঠিত হবে। একটি উন্নত সমৃদ্ধ ডিজিটাল সমাজ, একটি ডিজিটাল যুগের জনগোষ্ঠী, রাপান্তরিত উৎপাদনব্যবস্থা, নতুন অর্থনীতি সব মিলিয়ে একটি জ্ঞানভিত্তিক সমাজ গঠনের স্বপ্নই দেখিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই স্বপ্ন ২০২১ সালের আগেই বাস্তবে রুপান্তরিত হয়েছে।

‘দেশে দু’ধরনের রাজনীতি চলছে’। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘তিনি (ফখরুল ইসলাম) ঠিকই বলেছেন, চলমান রাজনীতির দুটি ধারা একটি ’৭১ এর চেতনার রাজনীতি অপরটি ’৪৭ এর চেতনা। একদিকে মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানের অগ্রযাত্রা অপরদিকে সাম্প্রদায়িক ভাবধারায় দেশকে পেছনের দিকে টেনে নেয়ার অপচেষ্টা। একটি ধারা উন্নয়ন ও অগ্রযাত্রার পক্ষে অপরটি মিথ্যাচার আর নেতিবাচকতার বৃত্তে আবর্তিত । একটির উৎস জনগণ এবং জন আস্থা অপরটির উৎস্য বন্দুকের নল।’

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং উপ-কমিটির সদস্য সচিব প্রকৌশলী মো. আবদুস সবুর। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও উপ-কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. হোসেন মনসুর।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইইবি’র সম্মানী সহকারী সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. রনক আহসান। অনুষ্ঠানে আলোচক হিসেবে ছিলেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক প্রকৗশলী ড. মোহাম্মদ মাহফুজুল ইসলাম। এছাড়া অ্যাপ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন প্রকৌশলী আবু হাসান মাসুদ।

আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর বলেন, মহামারি করোনাভাইরাসের শুরুতে ডাক্তাররা যখন তখন টেলিমেডিসিন সেবাই একমাত্র ভরসা হয়ে উঠেছিল। এর পরই’জয় বাংলা টেলিমেডিসিন অ্যাপ’ নিয়ে কাজ শুরু করা হয়। এই অ্যাপটি বাংলাদেশের চিকিৎসা খাতে একটি নতুন অধ্যায় যুক্ত হল। ‘জয় বাংলা টেলিমেডিসিন অ্যাপে’র মাধ্যমে রোগীরা চিকিৎকদের সাথে ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ