IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> নগর-গ্রাম >> মেয়রের সঙ্গে ভাইয়ের বিরোধ, গুলিবিদ্ধ ৩

মেয়রের সঙ্গে ভাইয়ের বিরোধ, গুলিবিদ্ধ ৩

ধূমকেতু নিউজ ডেস্ক : কক্সবাজারের মহেশখালী পৌরসভার মেয়র মকছুদ মিয়া ও তার চাচাতো ভাই সালাহ উদ্দীন সিকদারের মধ্যে বিরোধের জেরে গুলি ও গ্যারেজে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন ৩ জন।

এ ঘটনার পর আগুনে পুড়ে যাওয়া গ্যারেজের গাড়ি থেকে ছয় লাখ ২২ হাজার পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। এ সময় পুড়ে যাওয়া তিনটি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

গুলিবিদ্ধরা হলেন- নুর হোসেন (৪০), মোহাম্মদ কাউছার (৩০) ও ভূবন দে (৩৫)।

স্থানীয়দের বরাতে মহেশখালী থানার ওসি আব্দুল হাই জানিয়েছেন, পারিবারিক শত্রুতার জেরে পৌর মেয়র মকছুদ মিয়ার সঙ্গে সালাহ উদ্দিন সিকদারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এছাড়া আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিতব্য পৌর নির্বাচনে মকছুদ মিয়া আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে অংশগ্রহণ করছেন। এ পরিস্থিতিতে গত রাত ২টায় পৌর মেয়রের কার্যালয়ের পাশে তার সমর্থকদের ওপর কে বা কারা গুলি চালায়। এতে ৩ জন গুলিবিদ্ধ হন।

গভীর রাতে পৌর মেয়রের কার্যালয়ের পাশে গুলির শব্দ শুনে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। এ সময় মেয়রের সমর্থকরা গোলাগুলির ঘটনার জন্য সালাহ উদ্দিন সিকদারের বিরুদ্ধে অভিযোগ তোলেন। এরই মধ্যে কে বা কারা সালাহ উদ্দিনের বাড়িতে গাড়ির গ্যারেজে আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ওসি বলেন, গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকার পুড়ে যায়। আগুন নিয়ন্ত্রণে আসার পর পুড়ে যাওয়া প্রাইভেটকারের ভেতরে পেছনের অংশ থেকে কিছু প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলো খুলে আংশিক পুড়ে যাওয়া অবস্থায় ২ লাখ ২ হাজার এবং অক্ষত অবস্থায় ৪ লাখ ২০ হাজার ইয়াবা পাওয়া যায়।

ওসি আব্দুল হাই আরও জানান, আগুনে পুড়ে যাওয়া গ্যারেজ ও গাড়িগুলোর মালিক মহেশখালী পৌরসভার সিকদার পাড়ার মোহাম্মদ জকরিয়া সিকদার ওরফে মৌলভী জকরিয়ার ছেলে সালাহ উদ্দিন সিকদার (৪০)। তিনি মহেশখালী পৌর মেয়র ও অনুষ্ঠিতব্য পৌর নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনীত মেয়রপ্রার্থী মকছুদ মিয়ার চাচাতো ভাই।

এদিকে আহতদের স্থানীয়রা উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। গ্যারেজ ও গাড়ির মালিক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান ওসি আব্দুল হাই।

ওসি জানান, গোলাগুলির ও আগুন লাগিয়ে দেবার ঘটনায় কে বা কারা জড়িত, পুলিশ এখনো নিশ্চিত নয়। ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে খোঁজ-খবর নেয়া হচ্ছে। এছাড়া ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31