IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিল
Home >> রাজশাহী >> রাজশাহীতে দৈনিক আমাদের সময়’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রাজশাহীতে দৈনিক আমাদের সময়’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ধূমকেতু প্রতিবেদক : ‘জাগছে নতুন পৃথিবীÑউদ্যমী আমরাও’ এই স্লোগানকে সামনে রেখে রাজশাহীতে দৈনিক আমাদের সময় এর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয় মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে দেশের জনপ্রিয় এই দৈনিকটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক।

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ‘দৈনিক আমাদের সময়’র এর রাজশাহী ব্যুরো প্রধান আমজাদ হোসেন শিমুলের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক হবিবুর রহমান, রাজশাহী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. জুবাইয়া আয়েশা সিদ্দীকা, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ইশতিয়াক আহমেদ লিমন, রাজশাহী মহানগর পুলিশের বোয়ালিয়া জোনের উপ-কমিশনার (ডিসি) সাজিদ হোসেন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তানজিমুল হক প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক বলেন, ‘বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতা চর্চার অনন্য দৃষ্টান্ত দৈনিক আমাদের সময়। রাজশাহীতেও পত্রিকাটি বস্তুনিষ্ঠ ও উন্নয়ন সাংবাদিকতা তথা রাজশাহীর ভাবমূর্তি তুলে ধরে চলেছে অবিরাম। ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দৈনিক আমাদের সময় পরিবারকে রাজশাহী মহানগর পুলিশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।’

এর আগে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, সাবেক অধ্যক্ষ অধ্যাপক হবিবুর রহমান, রাজশাহী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আব্দুল খালেক, রাজশাহী কেন্দ্রীয় কিশোর পাঠাগারের সত্ত¡াধিকারী সোহাগ আলী, রাজশাহী বিশ^বিদ্যালয় সাংবাদিক ইউনিয়ন, রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটিসহ রাজশাহীর বিভিন্ন গণমাধ্যম, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন রাজশাহীতে দৈনিক আমাদের সময়কে ফুলেল শুভেচ্ছা জানায়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31