IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> জাতীয় >> টপ নিউজ >> সার্কভুক্ত দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি বেশি ভারতের

সার্কভুক্ত দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি বেশি ভারতের

ধূমকেতু নিউজ ডেস্ক : গত ২০১৯-২০ অর্থবছরে সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি হয়েছে পাঁচ হাজার ২০৭ মিলিয়ন মার্কিন ডলার। সার্কভুক্ত নেপাল ও মালদ্বীপ ছাড়া বাকি সব দেশের সঙ্গেই রয়েছে এ বাণিজ্য ঘাটতি। এরমধ্যে ভারতের সঙ্গে বাংলাদেশের সবচেয়ে বেশি ঘাটতি রয়েছে। দেশটির সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি চার হাজার ৬৯৭ দশমিক ২২ মিলিয়ন মার্কিন ডলার।

বৃহস্পতিবার (১ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির মসিউর রহমান রাঙ্গার প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জাতীয় সংসদকে এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

মসিউর রহমান রাঙ্গার প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রীর দেওয়া তথ্যমতে, সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি হয়েছে পাঁচ হাজার ২০৭ মিলিয়ন মার্কিন ডলার। এ সময় দেশগুলোতে বাংলাদেশ রফতানি করেছে এক হাজার ২৪৬ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলার। বিপরীতে আমদানি করেছ ছয় হাজার ৪৫৩ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য।

মন্ত্রীর তথ্যমতে, বাংলাদেশের আফগানিস্তানের সঙ্গে রফতানি ৫ দশমিক ৭৭ মিলিয়ন মার্কিন ডলার, আমদানি ৯ দশমিক ৩০ মিলিয়ন মার্কিন ডলার, ভুটানের সঙ্গে রফতানি ৪ দশমিক ৩৬ মিলিয়ন মার্কিন ডলার, আমদানি ৪০ দশমিক ৯০ মিলিয়ন মার্কিন ডলার, ভারতের সঙ্গে রফতানি ১০৯৬ দশমিক ৪৮ মিলিয়ন মার্কিন ডলার, আমদানি ৫৭৯৩ দশমিক ৬০ মিলিয়ন মার্কিন ডলার, নেপালের সঙ্গে রফতানি ৪৬ দশমিক ১ মিলিয়ন মার্কিন ডলার, আমদানি ৯ দশমিক ৫০ মিলিয়ন মার্কিন ডলার, পাকিস্তানের সঙ্গে রফতানি ৫০ দশমিক ৫৪ মিলিয়ন মার্কিন ডলার, আমদানি ৫৪৩ দশমিক ৯০ মিলিয়ন মার্কিন ডলার, শ্রীলঙ্কার সঙ্গে রফতানি ৩৮ দশমিক ৪০ মিলিয়ন মার্কিন ডলার, আমদানি ৫৪ দশমিক ৭০ মিলিয়ন মার্কিন ডলার এবং মালদ্বীপের সঙ্গে রফতানি ৫ দশমিক ১৪ মিলিয়ন মার্কিন ডলার, আমদানি ১ দশমিক ৭০ মিলিয়ন মার্কিন ডলার।

সংসদে কুষ্টিয়া-১ আসনের আ. কা. ম. সরওয়ার জাহানের অপর এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, ২০১৯-২০ অর্থবছরে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ছিল ৩৯ হাজার ৬৫২ কোটি ৬০ লাখ টাকা। ওই অর্থ বছরে ভারত থেকে আমদানি হয়েছে ৪৮ হাজার ৯৪৭ কোটি ৭১ লাখ টাকার পণ্য। বিপরীতে রফতানি হয়েছে ৯ হাজার ২৯৫ কোটি ১১ লাখ টাকার পণ্য।

বর্তমানে ৯ লাখ ২০ হাজার নারী কর্মী বিদেশে
ঢাকা-২০ আসনের বেনজীর আহমেদের প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ সংসদকে জানান, বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো নারী কর্মীর সংখ্যা ৯ লাখ ২০ হাজার ৯৬৩ জন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31