IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> রাজনীতি >> মহাদেবপুরে বিএনপির আট নেতাকর্মীর জামিন নামঞ্জুর

মহাদেবপুরে বিএনপির আট নেতাকর্মীর জামিন নামঞ্জুর

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁয় বিক্ষোভ সমাবেশে পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় আটক মহাদেবপুর উপজেলা বিএনপির আট নেতাকর্মীর জামিনের আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে নওগাঁর চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে তাদের জামিনের আবেদন করা হয়। নওগাঁ সদর মডেল থানার পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে সরকারী কাজে বাধা ও পুলিশকে মারপিট করার অভিযোগে একটি এবং সরকারী সম্পত্তিসহ জানমালের নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে সন্ত্রাস বিরোধী আইনে অপর একটি মামলা দায়ের করা হয়। পুলিশের পক্ষ থেকে ওই দুই মামলায় তাদেরকে রিম্যান্ডে নেয়ারও আবেদন করা হয়। শুনানী শেষে বিজ্ঞ বিচারক উভয় আবেদন নামঞ্জুর করেন।

আটকরা হলেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রবিউল আলম বুলেট (৫০), সাধারণ সম্পাদক হাতুড় ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন মন্ডল (৪৭), সাংগঠনিক সম্পাদক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাজ্জাদ হোসেন (৪৮), সদস্য ফেরদৌস আলম (৪০), উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাজী আবদুস সোবাহান (৪০), সদস্য চঞ্চল রহমান (৩৫), সদস্য ইখতিয়ার উদ্দিন দূরন্ত (৩৮) ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম আবদুল হান্নান (৩২)।

এব্যাপারে শুক্রবার (২ এপ্রিল) দুপুরে আয়োজিত উপজেলা যুবদলের এক জরুরী সভায় আটক নেতাকর্মীদের নি:শর্ত মুক্তি দাবি করা হয়। অন্যথায় বৃহত্তর আন্দোলত গড়ে তোলা হবে বলে ঘোষণা দেয়া হয়। ইতিমধ্যেই তাদের মুক্তি দাবি করে উপজেলা জুড়ে পোষ্টারিং করা হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহাদৎ হোসেন শান্ত, গোলাম ইয়াজদানী শাম্মী, সাইদুর রহমান, ১নং সদস্য কাজী সামছুজ্জোহা মিলন, সদস্য সাজেদুল ইসলাম সাজ্জু, খাইরুল ইসলাম, সোহাগ হোসেন বাবু, এরশাদ আলী, যুবদল নেতা শরিফুল ইসলাম, সাইদুর রহমান, মেহেদী হাসান, রবিউল ইসলাম, সুমন হোসেন, শফিকুল ইসলাম, সাঈদ হোসেন, রিপন মাহমুদ, মোরশেদুল ইসলাম, দুলাল হোসেন প্রমুখ ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31