ধূমকেতু নিউজ ডেস্ক : খুব তাড়াতাড়িই বলিউডে পা রাখতে চলেছেন শানায়া কাপুর। তবে তার আগে প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় নিজের নানা ভিডিও শেয়ার করে ‘স্টার’ হয়ে উঠছেন তিনি।
সম্প্রতি নিজের একটি বেলি-ডান্সের ভিডিও শেয়ার করেছেন শানায়া। তার শিক্ষিকা সঞ্জনা মুথরেজার সঙ্গেই নিজের এই ভিডিও শেয়ার করেছেন শানায়া। আর ভিডিও পোস্ট হতেই নিমেষে ভাইরাল হয়েছে সেটি। শাকিরা ও বেয়ন্সের ‘বিউটিফুল লায়ার’ গানে রীতিমতো ঝড় তুলেছেন সঞ্জয় কাপুরের মেয়ে।
শানায়া ভিডিও পোস্ট করে নিজের শিক্ষিকাকে ধন্যবাদ জানিয়েছেন।
বলিউডে এখনো পা রাখেননি। তবে সঞ্জয় কাপুর ও মহীপ কাপুরের একমাত্র মেয়ে শানায়া কাপুর এখন থেকেই ‘তারকা’। সৌজন্যে অবশ্যই ইনস্টাগ্রাম।
২১ বছরের মেয়ে এখন রীতিমতো ‘ট্রেনিং’ নিচ্ছেন নায়িকা হওয়ার। তবে তারই সঙ্গে প্রতিদিন নিয়ম করে সোশ্যাল মিডিয়ার সাহায্যে বাড়াচ্ছেন তার ফ্যান-ফলোয়ারের সংখ্যা। সম্প্রতি ইনস্টাগ্রামে ‘ফিল্টার ভার্সেস রিয়ালিটি’র একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। আর সেটিই নিমেষে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভিডিওতে দেখা গেছে, ফিল্টার ও রিয়ালিটি দেখাতে নিজের মুখ নিয়েই পরীক্ষা-নিরীক্ষা করেছেন শানায়া। কখনো ফিল্টারে দেখিয়েছেন নিজের রূপ, পাশেই রেখেছেন তার আসল চেহারা।
যদিও তাতে সমালোচনা করতে ছাড়েননি কেউ কেউ। অনেকেরই মতে, রিয়ালিটির ভিডিওতেও মেক-আপ করেই বসেছেন তিনি। তবে প্রশংসাও করেছেন অনেকে। শানায়ার মা মহীপ কাপুর লাল হৃদয়ের ইমোজি শেয়ার করেছেন মেয়ের পোস্টে।
কয়েকদিন আগেই বলিউড পরিচালক করণ জোহর জানিয়েছেন, তিনি শানায়াকে তার পরের ছবিতে লঞ্চ করতে চলেছেন। ইনস্টাগ্রামে করণ এক ভিডিও এবং ছবি শেয়ার করে লিখলেন, আরেক সুন্দরী আমাদের দলে ঢুকে পড়লো ওর পরিশ্রম, ওর স্টাইল আমাকে মুগ্ধ করার মতো।


