ধূমকেতু প্রতিবেদক : রোববার বিকালে শহরের শহীদ মনিমুল হক সড়কে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগকে আরো গতিশীল করার লক্ষ্যে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এ্যাড. মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আতিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ জেলার দ্বায়িত্ব প্রাপ্ত নেতা শাহজালাল মুকুল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওদুদ, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য ইফতেখার সুজন, সাবেক জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাংবাদিক শহিদুল হুদা অলক, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমানুল্লাহ বাবু, সদর উপজেলা কৃষক লীগের সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক রুহুল আমিন রাসেলসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মতবিনিময় শেষে জেলার সাবেক ছাত্র লীগের সভাপতি ও সম্পাদক দের হাতে স্বেচ্ছাসেবক লীগের সদস্য ফরম তুলে দেন কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ। এছাড়াও সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগের কার্য্য নির্বাহী কমিটির সভা ও বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।


