IMG-LOGO

বৃহস্পতিবার, ২৭ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে গণধর্ষণের শিকার হয়ে ৬বছরের শিশু হাসপাতালে ভর্তি , ২কিশোর আটকরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৬চাঁপাইনবাবগঞ্জের রামদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফ কর্তৃক ৬ জনকে পুশ-ইনের চেষ্টানিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূতগাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুনপাহাড়ি ঢলে বিপর্যস্ত নেপাল, নিহত বেড়ে ১৬০বাঘায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় রাসেল গ্ৰেপ্তারফ্লাইটে যাত্রী অসুস্থ, অবতরণের পর মৃত ঘোষণানেপালে আকস্মিক বন্যায় নিহত ১৮, বিদেশি পর্যটকসহ নিখোঁজ ৩৮৪‘রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আশা করতে পারি না’চাঁপাইনবাবগঞ্জে ১১২৫ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১সালিসে ১ লাখ ৫০ হাজার জরিমানা, হাতে গেল ১ লাখ—বাঁকি ৫০ হাজার চেয়ারম্যানের ‘খাটুনির মজুরি’?নন্দীগ্রামে র‍্যাবের অভিযানে ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তারজামিন আবেদন নাকচ, দুই বছরের সাজার মামলায় কারাগারে বিদিশাচাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কমিটি অনুমোদন: আহ্বায়ক দেলোয়ার , সদস্য সচিব হেলাল
Home >> লাইফস্টাইল >> করোনায় আক্রান্ত হলে খাবেন যেসব খাবার

করোনায় আক্রান্ত হলে খাবেন যেসব খাবার

ধূমকেতু নিউজ ডেস্ক : দেশে আবারও করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে চলেছে। ইতোমধ্যে বহু মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। অনেক রোগীর মৃত্যু হয়েছে। তাই প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হলে বিশেষ যত্নের প্রয়োজন।

এ সময় খাওয়ার ব্যাপারে খুবই সচেতন হতে হবে। পাশাপাশি সংক্রমিত ব্যক্তিদের পর্যাপ্ত ফল খাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

এই ভাইরাসকে নিয়ন্ত্রণে সাহায্য করে বিভিন্ন ফলে থাকা ভিটামিন সি। শুধু কমলালেবু নয়, প্রায় সব রকম ফলেই ভিটামিন সি আছে।

করোনা আক্রান্ত হলে যেসব ফল খাওয়া প্রয়োজন-

এই গরমে আঙুর, পেয়ারা, আপেল, পেঁপে, শসা, কলা, তরমুজসহ নানা ধরনের ফল পাওয়া যায়। প্রতিদিন অন্তত তিন থেকে চার রকমের ফল খেতে হবে। সকালের নাস্তায় কলা, আপেল বা পেয়ারা খেতে পারেন। বেলা একটু বাড়লে পেঁপে বা তরমুজ খাওয়া যেতে পারে।

এ ছাড়া আঙুর, পেঁপে, তরমুজ, কলা টুকরো করে সামান্য মধু মিশিয়ে ফ্রুট সালাদ করেও খাওয়া যেতে পারে সকাল বা বিকেলের নাস্তায়। রোজ ফল খেতে ভালো না লাগলে, দই মিশিয়ে স্মুদি বানিয়ে খেলে ভালো লাগবে।

লেবু ও আমলকী: লেবু ও আমলকীতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়। সকালে হালকা গরম পানিতে লেবুর রস মিশিয়ে খেলে অসুখের কষ্ট কমবে।

সব রকমের ফলেই যথেষ্ট পরিমাণে ভিটামিন সি, ফোলেট, ডায়েটারি ফাইবার, বিভিন্ন দরকারি খনিজ ও পর্যাপ্ত অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়। এগুলো সবই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে।

টক দই: প্রতিদিনের খাদ্যতালিকায় টক দই রাখা জরুরি। দইয়ের ল্যাকটোব্যাসিলাস গোত্রের উপকারী ব্যাকটেরিয়া অন্য জীবাণুদের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। এটি ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে। সেই সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়।

বারডেম হাসপাতালের প্রধান পুষ্টিবিদ শামসুন্নাহার নাহিদ বলেন, কোভিড-১৯ প্রতিরোধের প্রথম ধাপ হলো ব্যক্তিগত সচেতনতা গড়ে তোলা এবং প্রত্যেকের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ ইমিউন সিস্টেম বাড়িয়ে তোলা। এর ফলে করোনাভাইরাস সংক্রমণের যে মারাত্মক লক্ষ্মণ অর্থাৎ শ্বাসযন্ত্র এবং পরিপাকতন্ত্রের সংক্রমণ, সেগুলো সহজে প্রতিরোধ করা সম্ভব।

তিনি বলেন, যেকোনো ভাইরাস হলো প্রোটিন যুক্ত অণুজীব, যার কারণে মানুষ জ্বর, কাশি, শ্বাসকষ্ট এমনকি মারাত্মক নিউমোনিয়ায় (নতুনভাবে) আক্রান্ত হতে পারে। তাছাড়া এই ভাইরাস ভয়ঙ্কর প্রাণঘাতী রোগ তৈরি করতে পারে খুব সহজে।

তাই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য বেশি পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্টসমৃদ্ধ খাবার খেতে হবে প্রতিদিন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031