IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> খেলা >> বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস টেনিসে ছেলেদের এককে দুই ভাইয়ের লড়াই

বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস টেনিসে ছেলেদের এককে দুই ভাইয়ের লড়াই

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস টেনিস ইভেন্টের ছেলেদের এককে দুই ভাইয়ের লড়াইয়ে মাদারীপুরের রুবেল জয়ী হয়ে সেমিফ্ইানালে উঠেছেন। সেই সাথে সেমিফাইনালে উঠেছেন রাজশাহীর ইমন, ঢাকার কাওসার ও বিপ্লব।

মঙ্গলবার (০৬ এপ্রিল) অ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সে ছেলেদের এককে কোয়ার্টার ফাইনালে মাদারীপুর জেলার দুই ভাই রুবেল ও রানা লড়াই করেছেন। সেই লড়াইয়ে বড় ভাই রুবেল ৬-২, ৬-৩ সেটে ছোট ভাই রানাকে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন। বুধবার (০৭) সেমিফাইনালে রুবেল লড়াই করবে জাতীয় টেনিস কমপ্লেক্সের খেলোয়াড় কাওসারের বিরুদ্ধে। এর আগে কাওসার ৬-৩. ৬-৪ সেটে তার কমপ্লেক্সের খেলোয়াড় আলভীকে কোয়ার্টার ফাইনালে হারিয়েছে।

একই দিনে ছেলেদের এককে অন্য কোয়ার্টার ফাইনালে রাজশাহীর অ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সের খেলোয়াড় ইমন ৬-২, ৬-২ সেটে ঢাকার গুলশান ক্লাব লিমিটেডের আনোয়ারকে হারিয়ে শেষ চারে উঠেছেন। বুধবার সেমিফাইনালে তার প্রতিপক্ষ ঢাকার গুলশান ইয়ুথ ক্লাবের বিপ্লব। বিপ্লব কোয়ার্টার ফাইনালে ৬-৪, ৬-০ সেটে তার ক্লাবের খেলোয়াড় ফারুককে পরাজিত করেছে।

মঙ্গলবার (০৬ এপ্রিল) ছেলেদের একক, দ্বৈত ও ছেলেমেয়েদের মিশ্র ইভেন্টের মোট ১৪টি খেলা অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে ছেলেদের একক ৪টি, দ্বৈত ৬টি ও মিশ্র ইভেন্টের ৪টি খেলা হয়েছে।

উল্লেখ, সোমবার (০৫ এপ্রিল) বিকালে অ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সে মেয়েদের একক ফাইনাল খেলায় বিকেএসপির জেরিন সুলতানা জলি ৭-৬ (৭-৩), ৬-২ সেটে ঝালকাঠির সুস্মিতা সেনকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। অন্যদিকে বাগেরহাটের আফ্রানা ইসলাম প্রীতি ৬-০, ৬-২ সেটে নওগাঁর রাইকাকে হারিয়ে মেয়েদের এককে তৃতীয় স্থান অধিকার করেন।

আর শনিবার (০৩ এপ্রিল) অ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্স মেয়েদের দ্বৈত বিভাগে প্রথম সোনা জিতেছে বিকেএসপির ঈশিতা আফরোজ ও জেরিন সুলতানা জলি জুটি, দ্বিতীয় ( রৌপ্য) হয়েছেন বিকেএসপির রিনভী ও সুবর্ণা জুটি ও তৃতীয় (ব্রোঞ্জ) হয়েছেন বিকেএসপির মাসুদা ও সাদিয়া।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31