IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> নগর-গ্রাম >> টেক্সাসে নিহতদের স্বজনদের মাঝে শোকের মাতম

টেক্সাসে নিহতদের স্বজনদের মাঝে শোকের মাতম

ধূমকেতু প্রতিবেদক, পাবনা : যুক্তরাষ্ট্রের টেক্সাসে বাংলাদেশের পাবনার একই পরিবারের ৬ জনকে গুলি করে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতদের পরিবারে চলছে শোকের মাতম।

মঙ্গলবার এই খবর জানাজানি হলে নিস্তব্ধা নেমে আসে শহরের উপকন্ঠ দোহারপাড়ায় এলাকায়। সকাল থেকেই নিহতদের স্বজন ও বন্ধুবান্ধ পাড়া প্রতিবেশীরা পাবনার বাড়ীতে ভীড় জমায়। স্বজনরা কোনভাবেই বিশ্বাস করতে পারছেনা এই লোম হর্ষক হৃদয়বিদারক ঘটনার। তবে নিহতদের পরিবার এবং আত্মীয়রা সরকারের কাছে দাবী করেছেন অন্ততপক্ষে নিহতদের দাফন দেশের মাটিতে করার ব্যবস্থা করতে।

দীর্ঘ ৩০ বছর ধরে স্বপ্নের দেশ আমেরিকাতে স্বপরিবারে বসবাস করেন সিটি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট তৌহিদুর রহমান ওরফে স্যাম তৌহিদ। স্ত্রী মিসেস আইরিন ইসলাম নীলা তৌহিদ, তিন সন্তান তানভীর তাওহীদ, ফারবিন তাওহীদ এবং ফারহান তাওহীদ নিয়ে সুখের শান্তিতে বসবাস করছিলেন। তৌহিদের শাশুড়ি নীলার বৃদ্ধা মা আলতাফুন নেসাও তাদের সঙ্গে টেক্সাসে ছিলেন। গত শুক্রবার রাতে পাবনায় আলতাফুননেছার ছেলেদের সঙ্গে মোবাইলে কথা হয়। ১ এপ্রিল আলতাফুননেছার পাবনায় ফেরার কথা। করোনার কারণে সেই ফ্লাইট বাতিল হয়ে পরবর্তিতে ৭ এপ্রিল দেশে আসার দিন ঠিক হয়। কিন্তু গত শুক্র অথবা শনিবার রাতে তারা নৃশংসভাবে খুনের শিকার হন।

এদিকে হত্যা, না আত্মহত্যা, এটি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ডালাসের কমিউনিটিতে নানা জল্পনা কল্পনা চলছে। সোমবার সকালে যুক্তরাষ্ট্রের টেক্সাসে ৬ বাংলাদেশির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিবারের দুই সন্তান অন্য সদস্যদের হত্যা করে নিজেরাও আত্মহত্যা করতে পারেন। তবে এখনও ঘটনার প্রকৃত কারণ জানা যায়নি। এ ঘটনায় কমিউনিটিতে চাঞ্চলের সৃষ্টি হয়েছে।

এদিকে নিহতের পরিবার সরকারের কাছে দাবী জানিয়েছে মৃতদের লাশ দেশে আনার ব্যবস্থা করতে। অন্তত সেই সান্তনা নিয়ে তারা আজীবন বেঁচে থাকবেন।

জানা যায়, দুই ছেলে এবং এক মেয়ে নিয়ে টেক্সাসের ডালাসের অ্যালেন হোমে বসবাস করতেন বাংলাদেশি দম্পতি তাওহীদুল ইসলাম ও আইরিন ইসলাম। আইরিন ইসলামের মা আলতাফুন নেসা বাংলাদেশের পাবনা থেকে এসেছিলেন মেয়ের কাছে থাকার জন্যে। দেশে ফেরার কথা থাকলেও, করোনার কারণে আটকা পড়েছিলেন তিনি।

নিউ ইয়র্কে বসবাসকারী কমিউনিটি অ্যাকটিভিস্ট ও পাবনার বাসিন্দা গোপাল সান্যাল বলেন, ‘মর্মান্তিক ঘটনাটির শিকার পরিবারটির বাড়ি পাবনার দোহারপাড়ার বিখ্যাত হায়দার পরিবারের সদস্য। দোহারপাড়ার বিখ্যাত ব্যক্তি জিয়া হায়দার, রশিদ হায়দার ওনাদের আত্মীয়। এ ঘটনা কিছুতেই মেনে নিতে পারছে না স্বজনরা।’

এদিকে যুক্তরাষ্ট্রের টেক্সাসে বাংলাদেশের পাবনার একই পরিবারের ৬ জনকে গুলি করে হত্যার ঘটনায় নিহতদের পরিবারের প্রতি পাবনা জেলা প্রসাশক কবির মাহমুদ ও পুলিশ সুপার মহিবুল ইসলাম খাঁন, পাবনা ৫ আসনের মাননীয় সংসদ সদশ্য গোলাম ফারুক পিন্স (এমপি) ও পাবনা সিরাজগঞ্জ মহিলা আসনের সংসদ সদশ্য নাদিয়া ইয়াসমীন জলি সংসপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31