IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> বিনোদন >> লাইফ সাপোর্ট থেকে আইসিইউতে ফারুক

লাইফ সাপোর্ট থেকে আইসিইউতে ফারুক

ধূমকেতু নিউজ ডেস্ক : চিত্রনায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার চিকিৎসার যেকোন খবরাখবরের জন্য তার স্ত্রী ফারহানা পাঠান ও ছেলে শরৎ’র মুখ নিসৃত বানীর বাইরে অন্য কারো বাণী বা স্টেটম্যান্ট’র উপর আস্থা না রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করেছেন ফারুকের স্ত্রী ফারহানা পাঠান।

ফারহানা পাঠান মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে বিনীত অনুরোধ করে বলেন, ‘প্লিজ কেউ তার (ফারুক) শারীরিক অবস্থা সম্পর্কে বিভ্রান্তি ছড়াবেন না। তিনি লাইফ সাপোর্টে নয়, তিনি আইসিইউতে চিকিৎসাধীন আছেন। আমরা দেশবাসীর কাছে তার জন্য দোয়া চাই আল্লাহ যেন তাকে সুস্থ করে তোলেন, ভালো করে তোলেন। আর সংবাদ মাধ্যমের কাছে বিশেষ অনুরোধ থাকবে সরাসরি আমাদের সঙ্গেই যেন যোগাযোগ করেন। কারণ, আমরা তার কাছে আছি, পাশে আছি, আমরাই ভালো বলতে পারবো তিনি কেমন আছেন।’

ফারহানা পাঠান জানান, বিগত ১৬/১৭দিন যাবত ফারুক অচেতন আছেন। হাত পা মাছে মাঝে নাড়াচ্ছেন তিনি। তবে তিনি কথা বলছেন না। চোখও মেলছেন না। এই অবচেতন অবস্থাতেই আইসিইউতে চিকিৎসাধীন আছেন তিনি। জানা যায় গেলো ১৬ মার্চ ফারুকের একটা খিঁচুনি হয়। কয়েক ঘণ্টার ব্যবধানে আবার খিঁচুনি হয়। যে কারণে ২১ মার্চ তাকে আইসিইউতে নেওয়া হয়। চিকিৎসার পর মস্তিষ্কে সমস্যা ধরা পড়ে। ২৩ মার্চ থেকে সেন্স পুরোপুরি চলে যায়। এরপর আর কোনো নড়াচড়া করেননি। রক্তচাপও কমে যায়। এক পর্যায়ে চিকিৎসকেরা তার মস্তিষ্কের নার্ভে এক ধরনের খারাপ জীবাণুর সন্ধান পান। পরবর্তীতে শরীরের ভেতরেও রক্তক্ষরণ হয়েছে। যে কারণে অবস্থা সংকটাপন্ন।

তিনি আরও জানান, মস্তিষ্কের সমস্যার উন্নতি হচ্ছে খুব ধীরে। একটার পাশাপাশি আরেকটা সমস্যা ধরা পড়ছে। তবে কোনো অক্সিজেনের প্রয়োজন পড়ছে না। স্বাভাবিক নিয়মে নিশ্বাস নিতে পারছেন।

উল্লেখ্য, বিগত আট বছর ধরে সিঙ্গাপুরে নিয়মিত চিকিৎসা সেবা নিয়ে আসছেন ফারুক। এদিকে দেশ ছাড়ার আগে তিনটি গল্প নিয়ে তিনি সিনেমা নির্মাণের কথা অনেক আগে থেকেই ভেবে রেখেছেন। তিনটি গল্পের বিষয়বস্তু হচ্ছে একটি দেশ ভাগের গল্প, একটি মানবিক গল্প এবং আরেকটি রাজনৈতিক গল্প। তবে কোনটি নিয়ে চলচ্চিত্র নির্মাণের আগ্রহ রয়েছে সে বিষয়ে কোন চুড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেননি। ফারুকের ইচ্ছে ছিলো গল্প চূড়ান্তর পর গল্পের সংলাপ রচনা করবেন আমজাদ হোসেন। গান লিখবেন গাজী মাজহারুল আনোয়ার। ফারুকের নিজস্ব প্রযোজনা সংস্থা থেকেই নির্মিত হবে ফারুক নির্দেশিত প্রথম চলচ্চিত্র। কিন্তু এরইমধ্যে আমজাদ হোসেন চলেও গেলেন পরপারে। চিত্রনায়ক ফারুক সর্বশেষ আজাদী হাসানাত ফিরোজ পরিচালিত ‘ঘরের লক্ষী’ চলচ্চিত্রে অভিনয় করেন। এতে তার বিপরীতে অভিনয় করেন ববিতা। এরপর আর নতুন কোন চলচ্চিত্রে তাকে অভিনয়ে দেখা যায়নি। ফারুক প্রযোজিত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হচ্ছে ‘জীবন মৃত্যু’, ‘তাসের ঘর’, ‘সুদ আসল’, ‘জাদু মহল’, মিয়া ভাই’ ইত্যাদি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31