IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> লাইফস্টাইল >> যেসব ডায়াবেটিস রোগী রোজা রাখতে পারবেন না

যেসব ডায়াবেটিস রোগী রোজা রাখতে পারবেন না

ধূমকেতু নিউজ ডেস্ক : ডায়াবেটিস রোগীদেরকে একটি নির্দিষ্ট জীবনধারা অনুসরণ করতে হয়। খাদ্যতালিকা থেকে শরীরচর্চা সবকিছুই সময় মেনে অনুসরণ করার মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা যায় ডায়াবেটিস।

তবে রোজার সময় খাবার ও ওষুধ গ্রহণের সময়সূচি পরিবর্তন হওয়ার কারণে অনেকের ডায়াবেটিস বেড়ে বা কমে যেতে পারে। এ ছাড়াও সারাদিন না খেয়ে থাকার ফলে ইফতারে বেশি খাবার খেয়ে ফেলার প্রবণতায় ডায়াবেটিস আরও বেড়ে যায়।

পুষ্টিবিদ আখতারুন নাহার আলো জানান, ‘রমজানে খাদ্যাভাসের সময়সূচি পরিবর্তনের কারণে ডায়াবেটিস রোগীদের শরীরের ক্যালরি, রক্তে শর্করার পরিমাণ এবং ওষুধের মধ্যে সামঞ্জস্যহীনতা দেখা দেয়। এতে করে রক্তে শর্করার মাত্রা হঠাৎ বাড়তে পারে আবার কমে যেতে পারে।’

‘এর ফলে দেখা দিতে পারে হাইপোগ্লাইসিমিয়া (রক্তে সুগারের মাত্রা স্বাভাবিকের চেয়ে কমে যাওয়া) বা হাইপারগ্লাইসিমিয়া (রক্তে সুগারের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেড়ে যাওয়া)। সেইসঙ্গে হতে পারে কিটো আসিডোসিস বা হাইপার অসমোলার নন কিটোটিক ডায়াবেটিক কোমা (শরীরে কিটো অ্যাসিড বা অসমোলারিটি বেড়ে গিয়ে মারাত্নক অসুস্থ হয়ে পড়া বা অজ্ঞান হয়ে যাওয়া)।’

যেসব ডায়াবেটিস রোগীদের রোজা রাখা উচিত নয় জেনে নিন-

রোজা রাখার আগে ডায়াবেটিস রোগীদের জেনে নেওয়া উচিত; তাদের শরীর রোজা রাখার জন্য উপযুক্ত কি-না।

রক্তে শর্করার মাত্রা অনিয়ন্ত্রিত থাকলে অথবা বিগত ৩ মাসের মধ্যে যদি কোনো হাইপার বা হাইপোগ্লাইসেমিয়ার বা কিটোঅ্যাসিডোসিসের ঘটনা ঘটে থাকে; তাহলে রোজা রাখা উচিত নয়।

ডায়াবেটিস ছাড়াও অন্যান্য শারীরিক সমস্যা যেমন- লিভারের সমস্যা, হৃদরোগ ও কিডনি সমস্যায় আক্রান্ত হলেও রোজা না রাখাই ভালো। এ তালিকায় অবশ্য গর্ভবতী ডায়াবেটিস রোগী ও ডায়ালাইসিস নিচ্ছেন এমন রোগীরাও পড়বেন।

অন্যদের মধ্যে যারা কেবল খাদ্যাভ্যাস ও ব্যায়ামের মাধ্যমেই শর্করা নিয়ন্ত্রণ করছেন; তাদের জন্য রোজা রাখা সাধারণত নিরাপদ।

যারা ইনসুলিন বা ওষুধ ব্যবহার করেন তাদের ক্ষেত্রে কিছুটা ঝুঁকি রয়েছে। এক্ষেত্রে তাদের অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে রোজা রাখতে হবে। এ ছাড়াও নতুন করে ওষুধের মাত্রা ও সময় জেনে নিতে হবে।

যাদের অটোনমিক নিউরোপ্যাথি বা শরীরের ভিতরকার অঙ্গ-প্রত্যঙ্গ নিয়ন্ত্রণকারী স্নায়ু, যা হৃদযন্ত্র, অন্ত্র প্রভৃতি নিয়ন্ত্রণ করে তা বিকল আছে; তারাও রোজা রাখতে পারবেন না।

সূত্র: টনিক/মেডিভয়েস

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31